একনজরে
জেএমবি সদস্য গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার জেএমবির গ্রেপ্তারি পরোয়ানাধারী পলাতক গায়েরে এহসার সদস্য একরামুল হককে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে রাজশাহী র্যাব-৫-এর একটি দল নগরের তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একরামুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীএক বছর কারাদণ্ডপাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দেওয়ান মাজাহারুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সকালে নির্বাচন চলাকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার এ রায় দেন। ওই কর্মকর্তা উপজেলার টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক। পাবনা অফিসদুই শিশুর মৃত্যুনওগাঁর সাপাহার উপজেলার দমদমা গ্রামে গত রোববার পুকুরের পানিতে ডুবে রাকিব (২) ও জান্নাতুন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব দমদমা গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং জান্নাতুন একই গ্রামের রমজান আলীর মেয়ে বলে জানা গেছে। নওগাঁ প্রতিনিধিসেই চাঁদমণির পাশেনীলফামারীর জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গি গ্রামের সেই চাঁদমণির পাশে দাঁড়ালেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার। গতকাল সোমবার সকালে চেম্বার ভবনের সামনে চাঁদমণির প্রতিষ্ঠাতা পিজিরুল আলমকে তিনি পাঁচ বান্ডিল ঢেউটিন দেন। ২০০৪ সালের ১৫ অক্টোবর এই চাঁদমণিকে নিয়ে প্রথম আলোয় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। নীলফামারী প্রতিনিধিকর্মশালাপটুয়াখালীতে গত রোববার সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমাদের করণীয় বিষয়ে ‘পরিবর্তন’ নামে একটি প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ’ নামের একটি উন্নয়ন সংস্থা পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে। এতে পটুয়াখালী ও বরগুনা জেলার সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিসপ্রধানমন্ত্রীর কাছে...অশ্বিনীকুমার দত্তের বাসভবনে প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমারের নামে করার দাবিতে সোচ্চার বরিশালবাসী। এই দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১০টায় নগরের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও রাজনৈতিক নেতার স্বাক্ষরসংবলিত স্মারকলিপি বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের হাতে তুলে দেওয়া হয়। বরিশাল অফিসভূমিহীনদের সাহায্যভূমিহীনদের সংগঠন ‘পল্লী সমাজ’। এই সংগঠনের এক সদস্যের স্বামী মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংগঠনের ৫২ জন ভূমিহীন নারী সদস্য। তাঁরা চিকিৎসার জন্য দুই হাজার টাকা সংগ্রহ করেছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক মোল্লা ও সদস্য আবদুল ওয়াহাব আরও দুই হাজার টাকা দেন। গতকাল সোমবার সকালে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফরিদপুর অফিস