একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবকের লাশ উদ্ধারকুমিল্লার মুরাদনগরে একটি খাল থেকে দুলাল মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে স্থানীয় লোকজন অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুলালের লাশ উদ্ধার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বোঝা যাবে, তাঁকে হত্যা করা হয়েছে কি না। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিচকোলেটনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রার তীব্র সংকট চলছে। ফলে পণ্য বেচাকেনার সময় ক্রেতাদের পাওনা এক টাকা দিতে গিয়ে মনোহারি দোকানিরা পড়ছেন বিপাকে। এ অবস্থায় দোকানিরা এক অভিনব পন্থা বের করেছেন। দোকান থেকে কোনো কিছু কেনার পর ক্রেতারা এক টাকা পাওনা হলে এর বদলে একটি চকোলেট দিচ্ছেন। তবে অবস্থা বুঝে ক্রেতারাও বিষয়টিকে সহজভাবে মেনে নিচ্ছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিকারাদণ্ডভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌন হয়রানি ও হেরোইন সেবনের অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মা-বাবা অভিযোগ করায় পৌর এলাকার দাড়িয়াপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৩) ও মুন্সি আবদুর রহিমের ছেলে আবদুল্লাহ ওরফে লালকে (২৪) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম আহমেদ হেরোইন সেবনের দায় স্বীকার করায় শহিদুলকে দুই বছর বিনাশ্রম এবং কলেজছাত্রীকে যৌন হয়রানি করায় লালকে এক বছরের কারাদণ্ড দেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমাথাবিহীন লাশউল্লাপাড়া থানা-পুলিশ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাহিড়ীমোহনপুর-উল্লাপাড়া রেল সড়কের পাশে বর্ন্ধনগাছা গ্রামের একটি পাটখেত থেকে মাথাবিহীন এক তরুণের লাশ উদ্ধার করেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, লাশের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই তরুণকে গলা কেটে হত্যা করেছে। পরে মাথা আলাদা রেখে শরীরের অবশিষ্ট অংশ ফেলে রেখে গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিপ্রথম বাজেটএই প্রথম বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বুধবার বেলা সাড়ে ১১টায় পরিষদের সভাকক্ষে সাত কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, প্রতিবছর উপজেলা পরিষদের বাজেট তৈরির জন্য সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু শেরপুর উপজেলায় এই প্রথম বাজেট ঘোষণা করা হলো। শেরপুর (বগুড়া) প্রতিনিধিধূমপানে জরিমানারাজশাহীর বাগমারা উপজেলা ভূমি অফিস চত্বরে গতকাল সকালে বাসুপাড়া গ্রামের আবু তাহের (৩৯) প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হামিদ মিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে ধূমপান করার দায়ে তাঁকে ৫০ টাকা জরিমানা করেন। নিজের কাছে ওই পরিমাণ টাকা না থাকায় আবু তাহের অন্যের কাছ থেকে ধার করে জরিমানা দিয়ে রেহাই পান। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিকারাদণ্ডবাগেরহাটে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার বিকেলে ফকির শফিকুল ইসলামকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শফিকুল বাগেরহাটের চিতলমারী উপজেলার বাকপুরা গ্রামের আবদুস সালাম ফকিরের ছেলে। জানা গেছে, কিছুদিন আগে শফিকুল ইসলাম অধিগ্রহণ করা জায়গার বিপরীতে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় দলিলপত্র জমা দেন। তার আবেদনটি এখন তদন্তাধীন। বুধবার বিকেলে তিনি কক্ষে গিয়ে কাগজপত্র ফেরত চান। কিন্তু ফেরত দিতে অপারগতা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে হাতাহাতির একপর্যায়ে ফাইল থেকে কাগজপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। বাগেরহাট প্রতিনিধিলাশ উদ্ধাররাজবাড়ীর বালিয়াকান্দি থানা-পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপুত্যা এলাকার গাইজালগারা সেতুর পাশের একটি পাটখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, লাশের বিভিন্ন স্থানে জখম রয়েছে এবং গলার অনেকাংশ কাটা। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাঁকে হত্যার পর এখানে লাশ ফেলে রেখে গেছে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিছিনতাইছিনতাইকারীরা খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদীর ছেলে সাব্বির হোসেনের পায়ে গুলি করে বুধবার রাত আটটায় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে। জানা গেছে, উপজেলা চেয়ারম্যানের শাহপুরের বাড়ি থেকে রূপসা-ফুলতলা বাইপাস সড়ক দিয়ে নগরে নিরালার বাড়িতে ফেরার পথে ডুমুরিয়ার রায়েরমহল এলাকায় মোস্তর মোড়ে এ ঘটনা ঘটে। লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। খুলনা অফিসগৃহবধূ খুনকোটালীপাড়ায় তৃপ্তি সাহা (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার কুশলা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া জানান, গতকাল সকালে তৃপ্তির শ্বাশুড়ি ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তৃপ্তির বাড়ির খড়ের পালার নিচ থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। গোপালগঞ্জ প্রতিনিধি