একনজরে
কাটা পড়ে মৃত্যুঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথে উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা লেভেল ক্রসিংয়ের পাশে সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় ওই ব্যক্তি রেলপথ ধরে উল্লাপাড়া স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস পেছন থেকে তাঁকে চাপা দিয়ে চলে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ রেলপথেই পড়ে ছিল। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবৃক্ষ রোপণরংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পাঁচটি সড়কে ১৫ হাজার বিভিন্ন জাতের গাছ লাগানোর কর্মসূচি গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি পালন করছে ওই এলাকার ‘অগ্রযাত্রা বহুমুখী সমবায় সমিতি’। মঙ্গলবার ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সড়কের দুই ধারে বৃক্ষ রোপণের মাধ্যমে এই সংগঠনের এই কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও ইমরান নাজীরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রংপুরচারা বিতরণ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এই স্ল্লোগান নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করছে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর জাতীয়তাবাদী ছাত্রদল। তাহেরপুর পৌর ছাত্রদলের নেতারা নিজেদের টাকায় চার শতাধিক ফলজ বৃক্ষ কিনে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিতরণ শুরু করেছে। তাঁরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রধানদের হাতে ১০টি করে গাছের চারা তুলে দিচ্ছেন এবং প্রয়োজনে নিজেরাই রোপণ করছেন। গত তিন দিনে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চারা বিতরণ করেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিতিন গুণ বৃদ্ধিসব ধরনের ট্রেড লাইসেন্স ফি আগের চেয়ে বাড়িয়ে প্রায় তিন গুণ করেছে বরিশাল সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে। ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির হারকে অস্বাভাবিক বলে ব্যবসায়ীরা দাবি করে ক্ষোভ প্রকাশ করলেও সিটি করপোরেশন এই ফি বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দত্ত বলেন, সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়ানোর জন্য প্রতি পাঁচ বছর পর পর ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হয়। এ ক্ষেত্রে সাত বছর পর বাড়ানো হয়েছে। তিনি এ বর্ধিত ফিকে যৌক্তিক বলে দাবি করেন। বরিশাল অফিসতিন গুণ বৃদ্ধিসব ধরনের ট্রেড লাইসেন্স ফি আগের চেয়ে বাড়িয়ে প্রায় তিন গুণ করেছে বরিশাল সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে। ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির হারকে অস্বাভাবিক বলে ব্যবসায়ীরা দাবি করে ক্ষোভ প্রকাশ করলেও সিটি করপোরেশন এই ফি বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দত্ত বলেন, সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়ানোর জন্য প্রতি পাঁচ বছর পর পর ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হয়। এ ক্ষেত্রে সাত বছর পর বাড়ানো হয়েছে। তিনি এ বর্ধিত ফিকে যৌক্তিক বলে দাবি করেন। বরিশাল অফিস১৪৪ ধারা জারিবাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল ও আওয়ামী যুবলীগ একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই মাঠে ১৪৪ ধারা জারি করে। মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১০টায় এ দুটি সংগঠন সভা আহ্বান করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি১৮ আসামি জেলেনড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপু হত্যা মামলার ১৮ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত ১৮ জন আসামি বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ২০ মার্চ প্রকাশ্য দিনের বেলায় শহরের রূপগঞ্জ মুচিপোল এলাকায় অপুকে কুপিয়ে হত্যা করা হয়। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রলীগ ও যুবলীগের একাংশের নেতা-কর্মীরা তাঁকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। নড়াইল প্রতিনিধিচালক নিহতবাগেরহাটের কচুয়া উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নছিমনের এক চালক নিহত হয়েছেন। নিহত আবদুর রহিম হাওলাদারের (২৫) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার দেবীপুর গ্রামে। কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, রাত ১১টার দিকে বাগেরহাট থেকে পিরোজপুরে মুরগি নিয়ে যাওয়ার পথে কচুয়ার বাঁধাল বাজারের রেইনবো হ্যাচারির সামনে এসে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক রহিম হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। বাগেরহাট প্রতিনিধিকারাদণ্ডকুমিল্লার দেবীদ্বার উপজেলায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে তিন কিশোরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত তিন কিশোর হলো: উপজেলার জাফরাবাদ গ্রামের জসিম উদ্দিন, রবিউল এবং আবু কাউছার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপনকুমার নাথ বলেন, তারা অপরাধ স্বীকার করেছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিযুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের সিগন্যাল বাতির কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আখাউড়া রেলওয়ে জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু ছিদ্দিক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি