একনজরে
স্বামী-স্ত্রীর লাশময়মনসিংহের ভালুকায় মো. নাজিম উদ্দিন ও হাসনা খাতুন নামের স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার তামাট গ্রামের নিজবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার বলেন, পারিবারিক কলহের কারণে ওই দম্পতি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়মনসিংহ অফিসকার্যক্রম শুরুকিশোরগঞ্জে ৩০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নার্সিং ইনস্টিটিউট। গতকাল শনিবার ওই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নার্সিং ক্যাপ পরিয়ে শপথ করানো হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন দীন মোহাম্মদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, প্রশিক্ষক মোমতাজ বেগম প্রমুখ। বক্তারা নার্সিংকে পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা বলে উল্লেখ করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জলাশ উদ্ধারহবিগঞ্জের বাহুবল উপজেলায় মফিজউল্লাহ মহালদার (১০১) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের করিমপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রেজ্জাক ও সদস্য আরজু মিয়া। ওই শতবর্ষী বৃদ্ধ গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিট্রেন চালুর দাবিকুড়িগ্রাম প্রেসক্লাবে গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যোগাযোগ উন্নয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম এতে লিখিত বক্তব্যে কুড়িগ্রামে একটি আন্তনগর ট্রেনসহ চারটি লোকাল ট্রেন চালুর দাবি জানান। এ ছাড়া দ্রুত তিস্তা রেল সেতুর নির্মাণকাজ শেষ করা, নদ-নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, জেলা-উপজেলার সব পথে বিআরটিসি বাস চালু করা এবং প্রধান সড়কগুলো সংস্কারের দাবিও উত্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, রেজাউল করিম, আহসান হাবীব, শিব প্রসাদ চক্রবর্তী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামসংঘর্ষে আহত ২০রংপুরের কাউনিয়ায় উপজেলার হারাগাছ ইমামগঞ্জ খানসামা স্কুলের মাঠে গত বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে পল্লীমারী একতা ও খানসামা গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে পল্লীমারী একতা গ্রামের কয়েকজন লোক বকুলতলা বাজারে খানসামা গ্রামের ফিরোজ আহমেদকে মারধর এবং দোকানের আসবাব ভাঙচুর করে। এ ঘটনার পর দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। এ ব্যাপারে গফুর মিয়া বাদী হয়ে গত শুক্রবার কাউনিয়া থানায় মামলা করেছেন। কাউনিয়া (রংপুর) প্রতিনিধিপুকুরে ডুবে মৃত্যুপিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বাঁধন চন্দ্র রায় পানিতে ডুবে মারা গেছে। সে শহরের মাছিমপুর এলাকার বাবুল চন্দ্র রায়ের ছেলে। বাঁধনের মা রিনা রানী রায় জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বাঁধন আধুনিক হাসপাতাল এলাকার পুকুরে গোসল করতে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। গতকাল শনিবার সকালে ওই পুকুর থেকে বাঁধনের লাশ উদ্ধার করা হয়। পিরোজপুর প্রতিনিধিগ্রেপ্তারগোপালগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসির ইসলাম ধর্ম পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে শফিকুল ইসলাম নামের এক তরুণ গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার দুপুরে শহরের মডেল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানায়। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ওই তরুণ শহরতলির ইসলাম পাড়ার রফিকুল ইসলামের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। শুক্রবার হলে কর্তব্যরত শিক্ষকদের সন্দেহ হলে তাঁরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। শফিকুল ঘটনার সত্যতা স্বীকার করলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোপালগঞ্জ প্রতিনিধিসাঁতার প্রশিক্ষণজাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে রাজবাড়ী সুইমিং পুলে অনূর্ধ্ব ১৪-১৬ বছরের বালক-বালিকাদের ২১ দিনব্যাপী সাঁতারের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত শুক্রবার রাত আটটায় জেলা ক্রীড়া সংস্থার হল রুমে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাঁতার প্রশিক্ষক এ কে এম এরশাদুন্নবী প্রমুখ। গত ১৮ জুন শুরু হওয়া ওই প্রশিক্ষণে ১৬ জন অংশ নেয়। রাজবাড়ী সংবাদদাতা