একনজরে
সম্মেলন নেত্রকোনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কে এম নজরুল ইসলাম সভাপতি এবং দিদারুল ইসলাম নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার শহরের মোক্তারপাড়া মহুয়া অডিটোরিয়ামে আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও দলের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিপুরস্কার বিতরণকুমিল্লার লাকসাম উপজেলায় নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. মেরাজুল ইসলাম। বক্তব্য দেন বিশেষ অতিথি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপী দাস, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এম শফিউদ্দিন প্রমুখ। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিভাতা প্রদাননেত্রকোনা পৌর এলাকায় তালিকাভুক্ত এক হাজার ৫০ জন কর্মজীবী প্রসূতি মাকে সরকারের মাতৃদুগ্ধ সহায়তা কর্মসূচির আওতায় এককালীন ভাতা দেওয়া হয়েছে। গতকাল রোববার পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়। এ সময় প্রত্যেক মায়ের হাতে ভাতার এককালীন চার হাজার ২০০ টাকা করে তুলে দেওয়া হয়। তালিকাভুক্ত ওই প্রসূতি মায়েরা প্রতি মাসে ৩৫০ টাকা করে আগামী এক বছর পর্যন্ত ভাতা পাবেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিকয়েদির মৃত্যুপঞ্চগড়ে সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাম আবদুর রহিম (৬০)। তিনি একজন মুক্তিযোদ্ধা ও আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। গতকাল রোববার বিকেলে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃতদেহ গ্রহণ করে রাষ্ট্রীয় মর্যাদায় মির্জাপুরের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে একটি হত্যা মামলায় আবদুর রহিমের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়। পঞ্চগড় প্রতিনিধিভেজাল গুড় আটকনাটোরের লালপুরে ভেজালবিরোধী অভিযানে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জামসহ এক কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ইউএনও মো. আবদুর রহমান ও ওসি মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে সাদিপুর গ্রামের আবদুল লতিফের (৪০) ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায়। অভিযানে তিন বস্তা চিনি, ২০ কেজি হাইড্রোজ, চার মণ ভেজাল গুড়, ২০ মণ ঝোলাগুড়সহ ভেজাল গুড় তৈরির উপাদান জব্দ করা হয়। এ সময় লতিফকে গ্রেপ্তার করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিবৃক্ষমেলা উদ্বোধন‘ফল বৃক্ষে ভরব দেশ, বদলে যাবে বাংলাদেশ’—স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এবার মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বাউল শিল্পী একাডেমি। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জছয় মাসের কারাদণ্ডকুষ্টিয়া শহরে বাংলা মদ বিক্রির দায়ে তসলেম উদ্দিন শেখ (৩২) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর দুইটার দিকে শহরের চৌড়হাস মোড়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ রায় দেন। তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে শহরের চৌড়হাস মোড় থেকে তসলেমকে আটক করে পুলিশ। এ সময় তাঁর পকেটে ও কোমরে বাঁধা অবস্থায় বাংলা মদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে দোষ স্বীকার করলে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কুষ্টিয়া অফিসচিংড়িঘের লুটখুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহা বিলে জলাবদ্ধতার অজুহাতে শনিবার সকালে দুর্বৃত্তরা দুই বিঘার একটি চিংড়িঘের কেটে দিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করেছে। ঘেরের মালিক রায়হান আলী খান বলেন, আঙ্গারদহা বিলে দুই বিঘা জমির ওপর চার-পাঁচ বছর ধরে তিনি চিংড়িঘের করে আসছেন, যার লাইসেন্স নম্বর-৯০০। খর্ণিয়া ইউপির চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন বলেন, চিংড়িঘেরটি নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। ডুমুরিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, লুটের অভিযোগ পেয়েছেন। খুলনা অফিসমাঝনদীতে আটকাশনিবার ভোরে দৌলতদিয়া থেকে রো রো ফেরি কেরামত আলী ১৫টি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পাটুরিয়া ঘাটের কাছে পৌঁছামাত্র দুই দিক থেকে আসা দুইটি লঞ্চকে সাইড দিতে গিয়ে স্রোতের তোড়ে ফেরিটি চড়ায় আটকে পড়ে। ফেরিটিকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী জাহাজও আটকা পড়ে। পরে বিকল্প আরেকটি ফেরির সাহায্যে গতকাল বিকেল পাঁচটার দিকে সেটিকে উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএ জানায়, সম্ভবত কেরামত আলীর মাস্টার পানির গভীরতা বুঝতে না পারায় এ সমস্যাটি দেখা দেয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি