একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারমৌলভীবাজারে আসকর আলী সাগর নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার আথানগিরি গ্রামের মাইজপাড়া এলাকা থেকে আসকরকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানার পুলিশ। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, আসকরের বিরুদ্ধে ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিপ্রতিহিংসার বলি!বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের কৃষক মিন্টু মিয়ার ১৬ শতক জমিতে লাগানো কলাগাছ ও ১৪ শতক জমিতে লাগানো পটোলগাছ শনিবার রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে মিন্টু মিয়া খেতে গিয়ে গুঁড়ি কাটা গাছগুলো দেখে নির্বাক হয়ে যান। ঋণ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে অনেক যত্নে তিনি এই গাছ ফলিয়েছেন। কিন্তু ফসল ঘরে তোলার সময়ে দুর্বৃত্তরা তাঁর এই সর্বনাশ করেছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবখাটের কারাদণ্ডপিরোজপুর সদর উপজেলার কালীকাঠি গ্রামে এক কলেজছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দুলাল খানকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক মো. আশাফুর রহমান গত রোববার রাতে এ দণ্ড দেন। পিরোজপুর থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান জানান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রির এক ছাত্রী রোববার বিকেলে কলেজ শেষে কালীকাঠি গ্রামে দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার পথে দুলাল তার গতি রোধ করে শারীরিক নির্যাতন চালায়। এ সময় এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার ও দুলালকে পুলিশে দেয়। পিরোজপুর প্রতিনিধি