একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারটাঙ্গাইলে ট্রাকবোঝাই তিন টন চোরাই রাবার উদ্ধার ও পাচারকাজে জড়িত অভিযোগে আবদুল হাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার সকালে শহর বাইপাসের রাবনা মোড়ে র‌্যাবের সদস্যরা তল্লাশি চালিয়ে ওই চোরাই রাবার উদ্ধার করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১২ কোম্পানি অধিনায়ক মেজর মাহফুজুল হক বলেন, উদ্ধার করা চোরাই রাবারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে। টাঙ্গাইল অফিসলাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাজিয়া বেগম (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের ধানি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গ্রামের কৃষিশ্রমিক মো. তাহের মিয়ার মেয়ে রাজিয়া গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি মো. গোলাম ফারুক। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমজুদের দায়েবগুড়ার শেরপুরে অবৈধভাবে পটাশ সার মজুদের দায়ে দুজনের আর্থিক জরিমানা এবং উদ্ধার হওয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান এ দণ্ড দেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্ধারা গ্রামে অভিযান চালিয়ে ওই সার জব্দ করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত সারগুলো বাজেয়াপ্ত এবং অবৈধভাবে মজুদের দায়ে শফিকুল ইসলামকে আট হাজার ও রহমত আলী আকন্দকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বাজেয়াপ্ত সারগুলো পরে থানা পুলিশের হেফাজতে রাখা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর উফারমারা গ্রামের নাসির উদ্দিন মহাবিদ্যালয়ের পাশে জমিতে রোপা আমনের খেতে কাজ করার সময় বজ্রপাতে দিনমজুর আলী হোসেন ঘটনাস্থলে মারা যান। এ সময় দুজন শ্রমিক আহত হন। মঙ্গলবার আদিতমারী উপজেলার নামুরী গ্রামের বক্তার আলী, সহির উদ্দিন ও আলী হোসেন পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের আহিরুল ইসলামের জমিতে চারা রোপণ করছিলেন। হঠাৎ আলী হোসেনের মাথায় বজ্রপাত পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। পাটগ্রামের ইউএনও হারুন-অর-রশীদ জানান, আলী হোসেনের লাশ তাঁর বাড়িতে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিকর্মশালাগোপালগঞ্জ পৌর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য, দরিদ্র মানুষের স্বাস্থ্যের উন্নয়ন ও বিনা মূল্যে গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। গোপালগঞ্জ প্রতিনিধিবিষপানের পর!মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি শ্রীনদী গ্রামে বিষপানে অসুস্থ চম্পা আক্তার (২০) নামের এক গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। চম্পাকে ইঞ্জিনচালিত একটি ভ্যানযোগে (টমটম) রাজৈর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাজৈর-শ্রীনদী সড়কের শাখারপাড় নামক স্থানে টমটমটি উল্টে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্বামী জনী বেপারী (২৫) ও দেবর রুবেল (২০) গুরুতর আহত হন। মাদারীপুর প্রতিনিধিপুনরায় ভোটপটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আজ বৃহস্পতিবার পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্ডের দুজন কাউন্সিলর পদপ্রার্থী আশীষ কুমার সাহা ও মো. খলিলুর রহমান ২৭৬টি করে ভোট পান। নির্বাচনী বিধিমালা অনুসারে নির্বাচন কমিশনের নির্দেশে ওই ওয়ার্ডে কমিশনার পদে সমানসংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীর মধ্যে আজ আবার ভোট গ্রহণ করা হচ্ছে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি