একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ জাল জব্দনেত্রকোনার কেন্দুয়া উপজেলার জালিয়ার হাওরে পেতে রাখা নিষিদ্ধ অন্তত ৪০টি কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চলে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জব্দ করা জালের দাম লক্ষাধিক টাকা হবে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিকারাগারে প্রেরণকিশোরগঞ্জে আন্তজেলা ডলার প্রতারকচক্রের প্রধান ও ১০ মামলার পলাতক আসামি বাক্কার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত চারিয়াকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার চারুয়াকান্দি গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, বাক্কারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জপিরানহা জব্দমৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে প্রকাশ্যে বিক্রির সময় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করে পরে পোড়ানো হয়। গত বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ অভিযান চালিয়ে এ পিরানহা জব্দ করেন। পরে উপজেলা কমপ্লেক্সে মাছগুলো পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, এই পিরানহা মাছ চাষ, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ মৎস্য আইনের পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিরক্তদান ও চোখ পরীক্ষাচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের পাঠাগারে গতকাল বৃহস্পতিবার সকালে দুই দিনব্যাপী রক্তদান ও চোখ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় সিএসইর সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রক্তদান এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় চোখ পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর সহসভাপতি আল মারুফ খান, তারেক কামাল, সাবেক সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, এ এস এম শহীদুল্লাহ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামজুয়া নিয়ে সংঘর্ষসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জানকিগাতী খন্দকারপাড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ওই পাড়ার উবায়দুল হক, জাহিদ হাসান, সোহেল ও রাজু জুয়া খেলতে বসেন। একপর্যায়ে উবায়দুল ও জাহিদ রাজুকে চড় মারেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিপাঁচজনের দণ্ডহেরোইন সেবনের দায়ে বগুড়ার শেরপুরে পাঁচজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান বুধবার তাঁদের এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার ফুলবাড়ী গ্রামের বাছেদ আলী, খেরুয়া এলাকার ওমর ফারুক, কুসুম্বীর আবু সাঈদ, শহরের খন্দকার পাড়ার মো. শামীম ও রামচন্দ্রপুর পাড়ার মহনচন্দ্র। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা কারাগারে তাঁদের পাঠানো হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারনিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের ছাত্র শরিফুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার গোয়ালজানি বিল থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে। শরিফুল উল্লাপাড়া উপজেলার বড় চৌবিলা গ্রামের মহির উদ্দিনের ছেলে। ৯ জুলাই সে বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবৃক্ষমেলামাগুরায় কালেক্টরেট প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা। মাগুরা জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করেছে। সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর রশীদ, উদ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাগুরা পৌর মেয়র মো. আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। মাগুরা প্রতিনিধিছাত্রী আহতনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে শাবানা খানম নামের এক খেলোয়াড়ের পা ভেঙে গেছে। সে নড়াইল পৌরসভার ভাটিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আহত শাবানার বাড়ি ভাটিয়া গ্রামে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবকৃঞ্চ টিকাদার জানান, মাঠে কোনো চিকিৎসক দল পাঠানো হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নড়াইল প্রতিনিধিসুন্দরবনের জন্য...প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এগিয়ে রাখতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার ভোট গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদের উদ্যোগে একাডেমিক ভবনের নিচে ভোট গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর সব দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। পটুয়াখালী অফিস।