একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বিষধর সাপ!পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারী দাঁইড়পাড়া গ্রামের কৃষক উকিল খাঁর বাড়ি থেকে ৩৮টি বিষধর গোখরা সাপ ও ২৩টি ডিম উদ্ধার করা হয়েছে। বুধবার এগুলো উদ্ধার করা হয় । উকিল খাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, সকালে বিড়ালের সঙ্গে একটি সাপের বাচ্চাকে খেলা করতে দেখে তিনি তাঁর স্বামীকে জানান। পরে লোকজন এসে ঘরের মেঝে খুঁড়ে ৩৭টি বাচ্চা ও মা সাপকে উদ্ধার করে। ভয় ও আতঙ্কে লোকজন মা গোখরাকে মেরে ফেলে এবং ডিমগুলো ধ্বংস করে। ঘরের মধ্যে আরও সাপ থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছে।  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিচার ডাকাত আটকনাটোরের আহাম্মদপুর বাজার থেকে ডাকাত সর্দার তারু মিয়া ওরফে তারু ডাকাত ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়েছে। উল্লাপাড়া থানার পুলিশ নাটোর সদর থানার পুলিশের সহায়তায় গতকাল শুক্রবার তাঁদের আটক করে। অপর তিনজন হলেন সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের বকুল হোসেন, রফিকুল ইসলাম ও হাসিবুল ইসলাম। উল্লাপাড়া থানা সূত্রে জানা গেছে, আটক ডাকাতদের উল্লাপাড়া থানায় আনা হয়েছে। তাঁদের বগুড়ায় একটি ডাকাতির ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিরক্ষার দাবিব্লক ফেলে নদীভাঙনের ক্ষয়ক্ষতি থেকে ভোলাকে স্থায়ীভাবে রক্ষার দাবি জানানো হয়েছে। এসব দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় একদল যুবক রোড শো করেছে। রোড শো ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ভোলা কলেজে এসে শেষ হয়। রোড শোর নেতৃত্ব দেন মো. হূদয়। ভোলা প্রতিনিধিছাত্র নিহতমেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শুক্রবার একটি মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়। তার নাম সহিদুজ্জামান হোসেন। সে গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম বাবলু হোসেন। বাড়ি গাংনী উপজেলার হিজুলবাড়িয়া গ্রামে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমলকৃষ্ণ মল্লিক বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা হবে।  মেহেরপুর প্রতিনিধিপিস্তল উদ্ধারনড়াইল শহর ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে। পুলিশ পিকআপটিও আটক করে। এ সময় গাড়িচালকসহ তিনজন ডাকাত পালিয়ে যায়। পুলিশ ওই পিকআপ থেকে মুঠোফোন কোম্পানির টাওয়ারের ২৪টি ব্যাটারিও জব্দ করে।  নড়াইল প্রতিনিধি