একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজতির মৃত্যুচুয়াডাঙ্গায় শুকুর আলী (৫০) নামে এক হাজতি মারা গেছেন। চুয়াডাঙ্গা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার দিবাগত রাত সোয়া দুইটার সময় তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকি ৎ সা কর্মকর্তা এ কে এম তানভীরুল হক জানান, শুকুর আলীকে নিয়ে কারারক্ষীরা হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। শুকুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার রেল পাড়ার ইয়ার আলীর ছেলে। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, একটি মাদক মামলায় গত শনিবার সন্ধ্যায় শুকুর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ওই দিনই মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিদুজন গ্রেপ্তারচোরাই মোটরসাইকেলসহ ফরিদপুরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার ইবনে ফারুক রনি (২১) ও নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বালিয়াহাটা গ্রামের শেখ জিন্না (৩২)। পুলিশ জানায়, গত শনিবার রাতে সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে রনিকে এবং শহরের পশ্চিম গোলালচামট এলাকা থেকে জিন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী জিন্নার গ্রামের বাড়ি বালিয়াহাটা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। ফরিদপুর অফিসপরিদর্শনে প্রতিনিধিদলইংল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, স্পেন, ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল গত শনিবার বগুড়া ওয়াইএমসিএর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে। পরিদর্শক দলটি ওয়াইএমসিএ পরিচালিত ওয়াইএমসিএ পাবলিক স্কুল, উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, ক্যাফেটেরিয়া পরিদর্শন এবং সারিয়াকান্দির ইপকপ প্রকল্পের আওতায় জিসিএ দল, সঞ্চয়ী দলসহ গ্রামের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় ওয়াইএমসিএর পল বেসরা অডিটোরিয়ামে এই সাতটি দেশের প্রতিনিধিদলকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি, বিরিসিরি ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক বিপ্লব রাংসা প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়াকচ্ছপের শুঁটকি উদ্ধারদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১১০ কেজি ভারতীয় কচ্ছপের শুঁটকি উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, গত রোববার ভোর চারটার দিকে একদল চোরাকারবারি বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারটি বস্তায় করে কচ্ছপের শুঁটকিগুলো পাচার করে আনছিল। বিরামপুর বিজিবির বিশেষ ক্যাম্পের একটি টহল দল নবাবগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করলে বস্তাগুলো ফেলে তারা পালিয়ে যায়। পরে বস্তা থেকে এসব শুঁটকি উদ্ধার করা হয়। ফুলবাড়ি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমিরুল ইসলাম শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিবগুড়ায় প্রতিনিধিদলইংল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, স্পেন, ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল গত শনিবার বগুড়া ওয়াইএমসিএর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে। পরিদর্শক দলটি ওয়াইএমসিএ পরিচালিত ওয়াইএমসিএ পাবলিক স্কুল, উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, ক্যাফেটারিয়া পরিদর্শন এবং সারিয়াকান্দির ইপকপ প্রকল্পের আওতায় জিসিএ দল, সঞ্চয়ী দলসহ গ্রামের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় ওয়াইএমসিএর পল বেসরা অডিটোরিয়ামে এই সাতটি দেশের প্রতিনিধিদলকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি, বিরিসিরি ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক বিপ্লব রাংসা প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপাটখেতে লাশনাটোরের লালপুর উপজেলার সাতপুকুরিয়া গ্রামের কবরস্থানের পাশের একটি পাটখেত থেকে পুলিশ গত শনিবার ঝর্ণা (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ঝর্ণা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মুনছের আলীর স্ত্রী। ৯ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঝর্ণার ছেলে মনিরুল ইসলাম ও ননদ রহিমা খাতুন লাশটি শনাক্ত করেন। শনিবার সাতপুকুরিয়া গ্রামের দুজন তরুণ ঘাস কাটতে গিয়ে পাটখেতে লাশটি দেখে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিজাল নোটসহ গ্রেপ্তারদুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় গত শনিবার রাতে কাঁচামাল বিক্রেতারা মোস্তফা কামাল (২৩) নামের এক তরুণকে এক হাজার টাকার জাল নোটসহ আটক করেছেন। পরে পুলিশ গিয়ে আরও একটি ১০০ টাকার জাল নোটসহ ওই যুবককে গ্রেপ্তার করে। মোস্তফা কামাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর হাজরা দীঘির সোলায়মান আলীর ছেলে। দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক আবদুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি