একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা বেচায়...বগুড়ার শেরপুরে দুই মাদক ব্যবসায়ীকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গত সোমবার রাতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার খন্দকারটোলার শাহ জামালকে (৪৫) এক বছর ছয় মাস ও উপজেলার কাফুড়া গ্রামের শুকুর আলীকে (৫০) দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। সোমবার বিকেলে গ্রামে গাঁজা বিক্রির সময় তাঁদের ধরা হয়। এ সময় তাঁদের দেহ ও থলে তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিহামলার প্রতিবাদে...দৈনিক সমকাল-এর নড়াইলের কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক ও তাঁর স্ত্রীর ওপর বোমা হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়েছে। পরে ইউএনওর মাধ্যমে তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। লোহাগড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। ১০ জুলাই রাতে মশিউল হক ও তাঁর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা ঘরের জানালা দিয়ে তাঁদের ওপর বোমা ছোড়ে। এতে তাঁরা গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি