একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ দিন পরহাসপাতালের হিমঘরে ১০০ দিন পড়ে থাকার পর আলমগীর শেখ নামের এক ভারতীয়ের লাশ গতকাল শুক্রবার বিএসএফের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন সূত্রে জানা গেছে, হতদরিদ্র কৃষিশ্রমিক আলমগীর শেখের (২৮) বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার বাঁশগারা গ্রামে। গত ১১ এপ্রিল রাতে বিএসএফের সদস্যরা দুই চোরাচালানিকে ধরে পেটাচ্ছিল। এ সময় আলমগীর পিটুনি বন্ধ করার চেষ্টা করলে বিএসএফের গুলিতে তিনি আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহীছয় মাসের দণ্ডরাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে মো. বাবু মণ্ডল নামের এক গাঁজা বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সদর উপজেলার সূর্যনগর দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী সার্কেলের পরিদর্শক মো. আমিরুজ্জামান উপস্থিত ছিলেন।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি