একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা শুরু৪৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে দিনাজপুর সেন্ট ফিলিপস কলেজ। শুক্রবার বিকেলে শহরের কসবা এলাকায় স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইকবালুর রহিম। রেভারেন্ট বিশপ মজেস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেভারেন্ট বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। বক্তব্য দেন পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, অধ্যক্ষ আনজুমান আকতার, ফাদার আদম এস পেরেরা, অধ্যক্ষ ব্রাদার হেরল্ড বিজয় রড্রিক্স ও রেভারেন্ট ফাদার যোসেফ মারান্ডি। দিনাজপুর অফিসযাবজ্জীবনসিরাজগঞ্জে মাদকদ্রব্য আইনে এক মামলার রায়ে রাজশাহীর চারঘাট উপজেলার চানবিল গ্রামের মো. আকাশকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২)-এর বিচারক মোছা. উম্মে কুলছুম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। ২০০৯ সালের ২৮ মার্চ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশ সেতুর গোলচত্বর এলাকায় একটি কোচে তল্লাশি করে সাত লিটার ফেনসিডিলসহ আকাশকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগরু বিতরণজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় ৭০ জন উপকারভোগীর মধ্যে ৭০টি গরু বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন ভবনের সামনে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা সেটেলমেন্ট ও সাব রেজিস্টার্ড কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য থামাতে ঝটিকা অভিযান চালান। এ সময় তিনি দুর্নীতি ও সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিগ্রেপ্তারকুষ্টিয়ার মিরপুর উপজেলার শুপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে আহম্মদ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত শনিবার রাত সাড়ে আটটার দিকে গ্রামের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে। থানায় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পার্শ্ববর্তী মহম্মদপুর গ্রামে একটি পানের বরজের মাটি খুঁড়ে চারটি গুলিসহ দেশে তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। আহম্মদের বাড়ি উপজেলার নগরবাঁকা গ্রামে। কুষ্টিয়া অফিসপ্রতিবাদখুলনা সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স ফি শতভাগ বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার সকালে খুলনা পোলট্রি-ফিশ ফিড শিল্প মালিক সমিতির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি কার্যালয়ে খুলনা বিভাগীয় সমন্বয়কারী সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তারা কোনো আলোচনা ছাড়াই ট্রেড লাইসেন্স ফি দ্বিগুণ করার প্রতিবাদ এবং বাস্তবতার নিরিখে তা পুনর্নির্ধারণের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য দেন সৈয়দ বেলাল হোসেন, শেখ আবদুর রশীদ, সামছুল হক, এম এ রাজ্জাক, মো. সালাহ উদ্দিন, কাজী নুরুল ইসলাম, মামুনুর রহমান, শাহরিয়ার মোরশেদ ও গোলাম সবুর। খুলনা অফিসজরিমানাগাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলার দায়ে গতকাল রোববার চারজনকে আটক করেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে তাঁদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করে এক হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। পৌর এলাকায় ও পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এই অভিযানের সময় সিরাজুল ইসলাম (৫০), আবুল বাশার (১৮), লিটন মিয়া (২২) ও কামাল হোসেনকে (২৫) আটক করা হয়। পটুয়াখালী অফিস