একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টাকা করে...চাঁদপুরের উদয়ন শিশুবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অবদান রাখতে চায় ময়মনসিংহের রিকশাচালক জয়নালের মমতাজ হাসপাতালের জন্য। তারা সবাই গতকাল সোমবার নিজ নিজ শ্রেণীশিক্ষকের কাছে ১০ টাকা করে জমা দিয়েছে। প্রধান শিক্ষক কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রতিটি শ্রেণীতে গিয়ে জয়নালের ভালোবাসা ও স্বপ্নের গল্প শোনানো হলে শিক্ষার্থীরা নিজে থেকেই এই মহৎ উদ্যোগের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করে। পরে তাদের অনুদানের টাকা হাসপাতালের ব্যাংক হিসাবে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। চাঁদপুর প্রতিনিধি ৬৫ কেজি গাঁজাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। উপজেলার কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে অভিযান চালিয়ে গত রোববার রাতে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বিজিবি কসবার কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবদুল গফুর বলেন, জব্দ করা গাঁজার আনুমানিক মুল্য দুই লাখ ৭১ হাজার টাকা। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিএমপিও স্থগিতকুড়িগ্রামে চলতি বছর এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ভূরুঙ্গামারী সোনাহাট ডিগ্রি কলেজের দুই শিক্ষকের এমপিও স্থগিত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইংরেজি বিভাগের প্রভাষক সুবল চন্দ্র রায় ওই বিষয়ের ৪৫১টি উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়েছিলেন। এর মধ্যে ৮৮টি উত্তরপত্র তাঁর সহকর্মী একই কলেজের সাচিবিকবিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুল আলমের কাছ থেকে রংপুর গঙ্গাচড়া থানার ভিন্নজগত বিনোদন কেন্দ্র এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জব্দ করে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামলাশ উদ্ধারগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জয়েনপুর গড়ের মাঠ দাখিল মাদ্রাসার পেছনের জলাশয় থেকে গতকাল সোমবার সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় একটি মামলা হয়েছে। সাদুল্যাপুর থানার এসআই শাহীন রেজা জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধিনৌকাডুবিতে মৃত্যুঅতিরিক্ত যাত্রী হয়ে খেয়া পার হওয়ার সময় গত রোববার রাত সাড়ে ১০টায় নগরের দৌলতপুরে ভৈরব নদে নৌকাডুবির ঘটনায় আবু বক্কার হাওলাদার (২৪) প্রাণ হারিয়েছেন। ওই নৌকায় ২০-২৫ জন যাত্রী ছিল। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আবু বক্কারের সন্ধান না মেলায় পুলিশ ফায়ার ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেডের কর্মীরা রাত সাড়ে ১২টায় নদীর তলদেশ থেকে তাঁর লাশ উদ্ধার করেন। আবু বক্কার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে বাসিন্দা। খুলনা অফিসস্মারকলিপিপঞ্চদশ সংশোধনী বাতিল ও প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তনসহ বিভিন্ন দাবিতে বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বেলা ১১টায় স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ তালুকদার। জাসদের জেলা সভাপতি অসিত কুমার দেবনাথ, সহসভাপতি আবদুল লতিফ খান, সাধারণ সম্পাদক স ম আবদুল মান্নান, পৌর আহ্বায়ক সৈয়দ শওকত আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রতিনিধি