একনজরে
মাত্র ৮৩ টাকাঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেছেন, বাঙালির শিকড় হলো আদিবাসী। আদিবাসীদের মাঝেই বাঙালির শিকড় প্রোথিত। অথচ ঘোষিত বাজেটে তাঁদের উন্নয়নে মাথাপিছু বরাদ্দ ধরা হয়েছে মাত্র ৮৩ টাকা, যা আদিবাসী সমাজের জন্য অত্যন্ত অপমানজনক। গত সোমবার দিনাজপুরে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের উদ্যোগে দিনাজপুর অঞ্চলের মতবিনিময় সভায় আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। দিনাজপুর অফিসবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলজার রহমান (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার রাতে মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিণ ফরিদপুর গ্রামের আফসার আলীর ছেলে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের তুলাভর্তি একটি ট্রাকের ধাক্কা লেগে ১১ কেভি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাসিমগঞ্জ গ্রামের হাসেম আলী (২৮) মারা যান। একই দিন আজিজনগর গ্রামের জয়নাল (৩০) বৈদ্যুতিক তারে স্পৃষ্ট জয়ে মারা যান। পঞ্চগড় ও গাইবান্ধা প্রতিনিধি৩৯ দিনের ছুটিকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই থেকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩৯ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে প্রাধ্যক্ষ কাউন্সিলের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে ২৪ আগস্ট পর্যন্ত। ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দুই যুবক গ্রেপ্তারচাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার আগেই সোমবার দুপুরে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না থেকে ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড হেলথ ইমপ্রুভমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নিয়োগপত্র, কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন ধরনের কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাটাখালী গ্রামের হেমায়েত গাজী ও মনিরুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, বরগুনাচিকিৎসা শিবিরগোপালগঞ্জ সদর হাসপাতালে সোমবার ২২৪ জন রোগীর চোখের ছানি অপারেশন ও তাদের মধ্যে চশমা বিতরণ করা হয়। বিনা মূল্যে অন্ধত্ব নিবারণ কার্যক্রমের আওতায় ন্যাশনাল আই কেয়ারের তত্ত্বাবধানে সাইট সেভার্স বাংলাদেশ ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট যৌথভাবে এ শিবিরের আয়োজন করে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক রোগীদের অপারেশন করেন। গোপালগঞ্জ প্রতিনিধি