একনজরে
স্মারকলিপিসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করাসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে উপাচার্য বরাবর গত মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ওই স্মারকলিপির অন্য দাবিগুলো হলো নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলসহ সব হলে শিক্ষার্থীদের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিএকজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে নান্নু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের বাহাদুরপুর ঈদগাহ মোড় থেকে গত রোববার দিবাগত রাতে ৩৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। নান্নু মিয়া পার্শ্ববর্তী নবীনগর উপজেলার কাদৈর গ্রামের বাসিন্দা। ঘটনা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল বুধবার নান্নু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিনিহত ৩নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার খেজুরতলায় গতকাল বুধবার সকালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। সকাল সাড়ে সাতটায় খেজুরতলা বগুড়া থেকে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক উজ্জ্বল (২৮) ও পিকআপের আরোহী রাইস উদ্দিন (৭০) মারা যান। আহত হয় আরও ছয় যাত্রী। নাটোর প্রতিনিধি হার্ডপয়েন্ট পরিদর্শনপানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার ধসে যাওয়া স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, যমুনা পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় নদী। এর তলদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণ আজও জানা যায়নি। এই ঘূর্ণাবর্তের কারণে বারবার হার্ডপয়েন্টে ভাঙন দেখা দিচ্ছে। এ ভাঙন রোধে যত অর্থই লাগুক না কেন, এ শহররক্ষা বাঁধকে রক্ষা করা হবে। এ ছাড়া ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে যমুনা নদী খনন করে নতুন চ্যানেল সৃষ্টি করা হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগ্রামবাসীর সাঁকোরংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ভুতছাড়া মাঝাপাড়া-বেটুবাড়ী সড়কের নালার ওপর গ্রামবাসীরা নিজেরাই তৈরি করল ৭০ ফুট লম্বা একটি বাঁশের সাঁকো। সরকারি সহযোগিতার অপেক্ষা না করে বাড়ি বাড়ি ঘুরে বাঁশ ও টাকা সংগ্রহ করে এলাকার নারী-পুরুষেরা মিলে সাঁকোটি নির্মাণ করেন। নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হক জানান, এটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে সেখানে সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কাউনিয়া (রংপুর) প্রতিনিধিবৈঠকে হানারাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীসংলগ্ন বালুঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত নয়টার দিকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল মান্নানের নেতৃত্বে চরমপন্থীদের গোপন বৈঠকখানা থেকে এসব উদ্ধার করা হয়। তবে পুলিশের আগমন টের পেরে চরমপন্থীরা ট্রলারযোগে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবাসচাপায় মৃত্যুঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদে বাসের নিচে পিষ্ট হয়ে মারা গেছে রিয়া নামের আট বছরের এক কন্যাশিশু। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি দ্বীনে আলম জানান, ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়ানো রিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রিয়া নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের কান্দি গ্রামের পিয়ার আলীর মেয়ে। ফরিদপুর অফিসমানববন্ধনবকেয়া বেতন, সঠিক সময়ে পুরো মাসের বেতন প্রদান, বোনাস ও চাকরি স্থায়ীকরণ এবং ২০০৯ সালের স্কেলে বেতন প্রদানের দাবিতে ভোলায় এলজিইডির অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার মানববন্ধন করেছেন। মানবন্ধন শেষে এক সভায় বক্তারা বলেন, মাসে ৩০ দিন আট ঘণ্টার জায়গায় ১৫ ঘণ্টা কাজ করেও মাস শেষে ২০-২২ দিনের বেতন ধরিয়ে দেওয়া হচ্ছে। তাও প্রতি মাসে দেওয়া হচ্ছে না। ২০০৯ সালে নতুন স্কেল ঘোষণা করা হলেও তাঁদের ২০০৫ সালের স্কেলে বেতন দেওয়া হচ্ছে। ভোলা প্রতিনিধি