একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জয়কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে অবশেষে পদ্ম ফুল প্রতীকের খোদেজা বেগম জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওই ওয়ার্ডের নির্বাচন হয়। এতে খোদেজা বেগম ৩৮৩ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আরফানের নেছা ৩০৫ ভোট পেয়েছেন। এর আগে গত ১৯ জুন অনুষ্ঠিত নির্বাচনে খোদেজা ও আরফানের নেছা সমান ভোট পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহানউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশ্রমিকের মৃত্যুবরগুনা সরকারি কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইদ্রিস মৃধা (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নির্মাণশ্রমিক ইদ্রিস মৃধা নিচে পড়ে যান। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বরগুনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনাজাল টাকাসহ আটকরাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর রামপুর আখ সেন্টারের সামনে একটি মুদি দোকান থেকে কোমল পানীয় কেনার সময় এক হাজার টাকার একটি জাল নোটসহ দুই তরুণকে আটক করা হয়েছে। গত বুধবার এলাকাবাসী তাঁদের আটক করে। আটক দুই তরুণ হলেন সদর উপজেলার ফতেহপুর গ্রামের লতিফ মৃধার ছেলে খায়রুল ইসলাম মৃধা (২২) ও একই উপজেলার মজলিশপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে সোবহান মোল্যা (২৫)। এলাকাবাসী পরে তাঁদের সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় ওই রাতেই মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিফি বাতিলের দাবিখুলনায় গভীর-অগভীর নলকূপের ওপর ওয়াসার ধার্য করা ফি আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন হয়। এতে উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলী, মিজানুর রহমান, ফিরোজ আহমেদ, লোকমান হাকিম, শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান ও মামনুরা জাকির উপস্থিত ছিলেন। খুলনা অফিসশ্রমিকের মৃত্যুবরগুনা সরকারি কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইদ্রিস মৃধা (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নির্মাণশ্রমিক ইদ্রিস মৃধা নিচে পড়ে যান। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বরগুনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনাজাল টাকাসহ আটকরাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর রামপুর আখ সেন্টারের সামনে একটি মুদি দোকান থেকে কোমল পানীয় কেনার সময় এক হাজার টাকার একটি জাল নোটসহ দুই তরুণকে আটক করা হয়েছে। গত বুধবার এলাকাবাসী তাঁদের আটক করে। আটক দুই তরুণ হলেন সদর উপজেলার ফতেহপুর গ্রামের লতিফ মৃধার ছেলে খায়রুল ইসলাম মৃধা (২২) ও একই উপজেলার মজলিশপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে সোবহান মোল্যা (২৫)। এলাকাবাসী পরে তাঁদের সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় ওই রাতেই মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিফি বাতিলের দাবিখুলনায় গভীর-অগভীর নলকূপের ওপর ওয়াসার ধার্য করা ফি আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন হয়। এতে উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলী, মিজানুর রহমান, ফিরোজ আহমেদ, লোকমান হাকিম, শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান ও মামনুরা জাকির উপস্থিত ছিলেন। খুলনা অফিস