একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা কর্মশালাবগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বৃহস্পতিবার সার্বিক গুণগত ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষক অংশ নেন। কর্মশালায় জাপানি ‘কাইজেন’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশলের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।  নিজস্ব প্রতিবেদক, বগুড়াদ্বিবার্ষিক সম্মেলনবাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ওপেন লাইন শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার স্থানীয় মর্তুজা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকনেতা কাজী আবুল হাসনাতে সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোকতাদির হোসেন। বক্তব্য রাখেন মোহাব্বত আলী, আবদুর রউফ, নূরুজ্জামান জোয়ার্দার, দেলোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনে আবদুর রাজ্জাক সভাপতি ও শেখ রোবায়তুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকারখানা সিলগালামাদারীপুর বিসিক শিল্পনগরের পার্ক ফ্রুটি নামের চার হাজার ৮০০ বোতল মেয়াদোত্তীর্ণ পানীয়সহ একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক এই অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহায়তায় এই অভিযানে কারখানার ব্যবস্থাপক সব্যসাচীকে (২৫) আটক করা হয়। র‌্যাবের ডিএডি জহিরুল জানান, সাইনবোর্ডবিহীন ওই কারাখানায় নষ্ট ও পচে যাওয়া ২০০ মিলি ওজনের চার হাজার ৫৮৪ বোতল ও ৫০০ মিলি ওজনের ২১৬ বোতল জুস পাওয়া যায়।  মাদারীপুর প্রতিনিধিবিতর্ক কর্মশালাবরিশালে বিতর্ক কৌশল, উপস্থাপনা, উচ্চারণ, তথ্য, তত্ত্ব ও উপাত্ত সংগ্রহ, শব্দ প্রক্ষেপণ প্রভৃতি বিষয় নিয়ে প্রাণবন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের মডেল স্কুল ও কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস। কর্মশালা পরিচালনা করেন মাজেদ আজাদ, উত্তম রায় ও ফাল্গুনী মজুমদার। সন্ধ্যায় কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।  বরিশাল অফিসরক্তদান কর্মসূচিনোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিসি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। পুলিশ বাহিনীর স্বাধীনতা পদক প্রাপ্তি ও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ওই কর্মসূচি পালিত হয়। এতে সহায়তা করেন নোয়াখালী মেডিকেল কলেজের সন্ধানী ডোনার ক্লাবের সদস্যরা। পিটিসির প্রধান শৈবাল কান্তি চৌধুরীর রক্তদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ৫০ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর এক ব্যাগ করে রক্তদান করেন।  নোয়খালী অফিসফলদ বৃক্ষমেলাসিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার এই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আরিফ মো. জাকারিয়া, মো. কামাল উদ্দীন আহমদ, শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি