একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে মানববন্ধনমানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম ’৭১ ও ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল শনিবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হচ্ছে। চিহ্নিত রাজাকারদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিমাছ চুরিনাটোরের বড়াইগ্রাম উপজেলার কারবালা গ্রামে দুর্বৃত্তরা শুক্রবার রাতের কোনো একসময় বিষ দিয়ে ১০ বিঘা পুকুরের পাঁচ লক্ষাধিক টাকার মাছ চুরি করেছে। বড়াইগ্রাম থানার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাইফুল ইসলাম জানান, কারবালা গ্রামের ইব্রাহিম হোসেনের ওই পুকুরে শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে মাছ দুর্বল হয়ে পড়লে দুর্বৃত্তরা জাল দিয়ে সব মাছ চুরি করে নিয়ে যায়। ইব্রাহিম হোসেন বলেন, পানি বিষাক্ত হয়ে পড়ায় এই মৌসুমে পুকুরে আর মাছ চাষ করা সম্ভব হবে না। নাটোর প্রতিনিধিবাবা কিংবা স্বামীফরিদপুরে কবি জসীমউদ্দীন হলে গতকাল শনিবার সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। তিনি প্রথমে চেয়ারম্যানদের শপথ পড়ান। শপথ পড়ানোর শুরুতে তিনি চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘পুরুষ সদস্যরা নিজের নাম বলার পর বাবার নাম বলবেন, আর নারীরা নিজের নামের পর বাবার নাম কিংবা স্বামীর নামও বলতে পারেন।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর অফিসব্যাংকারদের প্রশিক্ষণমেহেরপুরে জাল টাকার বিস্তার ঘটায় গতকাল শনিবার জাল টাকা শনাক্তকরণ ও মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের করণীয়-বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর রূপালী ব্যাংকের আয়োজনে স্থানীয় পৌর কমিউনিটি হল রুমে কর্মশালায় মেহেরপুর জেলার সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় মানি লন্ডারিংয়ের ইতিহাস, এর প্রতিরোধ, গাইডলাইন, সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মামুন হোসেন, যুগ্ম পরিচালক দুলাল চন্দ্র সরকার প্রমুখ। মেহেরপুর প্রতিনিধিমালিকের জরিমানাপাগলা কুকুর কামড়িয়ে ক্ষতবিক্ষত করে পাঁচটি ছাগলকে। এর মধ্যে তিনটি মারা যায়। প্রতিবাদে স্থানীয় লোকজন সালিসের মাধ্যমে কুকুরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। শুধু তাই নয়, কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুর পৌর শহরের জয়নগর এলাকায়। কুকুরের মালিক আ. রউফ বলেন, ‘আমি তো কুকুরটিকে ছাগল কামড়ানো শেখাইনি। আমার ওপর অবিচার করা হয়েছে।’ মনিরামপুর (যশোর) প্রতিনিধিহত্যা ও গ্রেপ্তারজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঠাণ্ডু মিয়া নামের একজন শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গত শুক্রবার ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের বাবা আছর উদ্দিন বাদী হয়ে মামলা করেন। এরপর উপজেলার ঝাড়কাটা নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চলিয়ে কলেজছাত্র সবুজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাদিকুর রহমান বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে আসামি সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।  মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিশাড়ি উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫৫০টি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলা সদর এলাকায় গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে নম্বরবিহীন দুটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০০টি শাড়ি উদ্ধার করে। একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকা থেকে ৩৫০টি শাড়ি উদ্ধার করে বিজিবি। শাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাকসুদ।  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি