একনজরে
আটক ১চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭২ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর বাজারে গত শনিবার রাতে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৬৭টি ও ১০০ টাকার ৫০টি জাল নোটসহ দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি। চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধিবাঁশ পড়ে মৃত্যুবগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গতকাল রোববার দুপুরে নির্মাণাধীন বহুতল একটি ভবন থেকে মাথায় বাঁশ পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক মারা গেছেন। বেলা একটার দিকে সাতমাথার এম এ খান লেনসংলগ্ন নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাশ দিয়ে ওই রিকশাচালক রিকশা নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ভবনের পঞ্চম তলা থেকে শ্রমিকদের নির্মাণকাজে ব্যবহূত একটি বাঁশ নিচে চালকের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎ সাধীন অবস্থায় বেলা তিনটায় তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, বগুড়াযুগপূর্তি উৎ সববর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি ঋণ সংস্থা ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন’-এর (পিডিবিএফ) যুগপূর্তি উৎ সব উদ্যাপিত হয়েছে। পিডিবিএফের যুগপূর্তি ও সেবাপক্ষ উপলক্ষে গতকাল রোববার শহরের শিশুপার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সংস্থার সদস্যা ও উপকারভোগী ছাড়াও সর্বস্তরের পেশাজীবীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শিশুপার্ক চত্বরে আলোচনা সভা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন কালাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজার রহমান। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিফুল কোর্ট রেফারেন্সজয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য আবুল হোসেন মণ্ডলের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতকক্ষে ওই ফুল কোর্ট রেফারেন্স পালিত হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ সফিউর রহমানের সভাপতিত্বে রেফারেন্সে আবুল হোসেনের কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। এ সময় অন্য বিচারকেরা ফুল কোর্ট রেফারেন্সে উপস্থিত ছিলেন। জয়পুরহাট প্রতিনিধিমদসহ গ্রেপ্তার৪৭ বোতল বিয়ার ও ২৭ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে কোস্ট গার্ড ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম খায়রুল ইসলাম গাজী (৩০)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী খান জানান, এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক মিলন কুমার মুখার্জি বাদী হয়ে একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাতাহের দিবসপঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম রেখে দিয়ে সরকার ‘জয় বাংলা’র রাজনীতিকে খাটো করেছে। শনিবার কর্নেল তাহের দিবসের আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুর আম্বিয়া এসব কথা বলেন। নড়াইল টাউন ক্লাবে জাসদের জেলা সভাপতি হেমায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, সিদ্দিক আহম্মেদ, কমরেড নজরুল ইসলাম প্রমুখ। নড়াইল প্রতিনিধিমতবিনিময়রমজান মাস সামনে রেখে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে গতকাল রোববার দুপুর ১২টায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। কেএমপি কমিশনার সফিকুর রহমানের সম্মেলনকক্ষে সভায় রমজান মাসে পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাসহ নগরবাসীর জানমালের নিরাপত্তার সার্বিক বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপ-কমিশনার এস এম আজিজুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার ফাতেমা জোহরা, নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোল্লা আযাদ হোসেন প্রমুখ। খুলনা অফিস