একনজরে
দুই গরুর মৃত্যুবগুড়ার ধুনটে পূর্বশত্রুতার জের ধরে গত রোববার রাতে দুর্বৃত্তরা এক কৃষকের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ওই কৃষকের দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় কৃষক আবদুল মজিদ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন। অভিযুক্ত আবুল কালাম আজাদ জানান, আবদুল মজিদ তাঁর চাচাতো ভাই। এ কারণে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কিন্তু তিনি এ ঘটনায় জড়িত নন। হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। ধুনট থানার ওসি তোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধুনট (বগুড়া) প্রতিনিধিমানববন্ধনমাদক পরিহার করুন, এইডস প্রতিরোধ করুন—এই স্লোগান সামনে রেখে নীলফামারীতে গতকাল সোমবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। মাসিক সার্ক এইচআইভি/এইডস মাদক বার্তা আয়োজিত এইচআইভি/এইডস ও মাদকবিরোধী সংগঠনের সহযোগিতায় স্থানীয় চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নীলফামারী প্রতিনিধিচিকি ৎসাশিবিরসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা দি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চালিতাডাঙ্গা বাজারে গতকাল সোমবার দিনব্যাপী বিনা মূল্যে চিকি ৎসাশিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকার প্রবীণ কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় শিবিরে নাজমুল হুদার নেতৃত্বে চার সদস্যের একটি চিকি ৎসক দল চক্ষুসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ওষুধ দেয়। শিবির পরিচালনায় সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান, হামিদুর রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিক্ষোভ-সমাবেশফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে গত রোববার রাত সাড়ে নয়টায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। উপজেলা সদর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে পর্যাপ্ত বিদ্যু ৎ সরবরাহের দাবি তুলে বক্তব্য দেন শহিদুল ইসলাম মোল্যা, দেলোয়ার হোসেন মোল্যা, আ. ওহাব মোল্যা প্রমুখ। অবিলম্বে অবস্থার উন্নতি না হলে সমাবেশে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। ইউএনও মো. আবদুর রশিদ সমস্যার কিছুটা সমাধানের আশ্বাস দেন। ফরিদপুর অফিসসুন্দরবনের জন্যসুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে ভোট প্রদান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ভোট দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সুন্দরবনকে বিজয়ী করতে সমাজের সর্বস্তরের জনসাধারণকে ভোট দিতে আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী সংবাদদাতাবখাটের কারাদণ্ডমুঠোফোনে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মিরাজ (২২) নামের এক বখাটেকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলার নাজিরপুর গ্রামের মিরাজ প্রায় এক মাস ধরে বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি শিক্ষকেরা পুলিশকে জানালে রোববার দুপুরে পুলিশ মিরাজকে গ্রেপ্তার করে। পরে ইউএনও মৃণাল কান্তি দে আদালত বসিয়ে মিরাজকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পটুয়াখালী অফিস