একনজরে
প্রথম মামলাপারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের আওতায় গত রোববার প্রথম মামলা হয়েছে। নির্যাতনের শিকার রাজশাহীর চারঘাটের সোনিয়া খাতুনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করে। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৪ অক্টোবর সোনিয়ার সঙ্গে চারঘাট থানার চক ঝিকরা গ্রামের হেলাল উদ্দীনের বিয়ে হয়। তাঁদের দেনমোহর ছিল ৪৫ হাজার ১০১ টাকা। ইতিমধ্যে তাঁদের একটি ছেলেসন্তান হয়েছে, যার বর্তমান বয়স দুই বছর। বিয়ের পর থেকে হেলাল তাঁর স্ত্রীকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীব্যতিক্রমী প্রচারণাঅ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে এবং মানুষকে সচেতন করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাসহ পাশের বিভিন্ন উপজেলায় কেব্ল লাইনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। কিছুদিন ধরে সিরাজগঞ্জ ও বগুড়ার ধুনটে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে। মূলত সচেতনতার অভাবে এ রোগে মানুষ আক্রান্ত হয়। রায়গঞ্জে এর আগে মাইকে প্রচারণা চালানো হয়েছে। বর্তমানে হাটিকুমরুল গোল চত্বরে অবস্থিত সেন্ট্রাল কেব্ল নেটওয়ার্কের (সিসিএন) মাধ্যমে অ্যানথ্রাক্স প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টি করতে প্রচারণা চালানো হচ্ছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিকারাদণ্ডপটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দি গ্রামের বাসিন্দা শংকর লাল দাস (৫০) দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলার কলাগাছিয়া বাজারে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত রোববার বিকেলে গলাচিপা থানার পুলিশ কলাগাছিয়া বাজারে অভিযান চালিয়ে শংকর দাসের দোকান থেকে ১৭ পুরিয়া গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। পরে ওই দিন সন্ধ্যায় গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত শংকর দাসকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিজাল নোটসহ গ্রেপ্তারবাগেরহাটের মোল্লাহাট থেকে ১৬টি জাল নোট, মোটরসাইকেলসহ মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মোল্লাহাট থানার উপপরিদর্শক রাকিব উদ্দিন বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় থানায় একটি মামলা করেছেন। তিনি মোল্লাহাটের উদয়পুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বাগেরহাট প্রতিনিধিদুর্ঘটনায় নিহতনড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় চাচই গ্রামের হারুণ অর রশিদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাচই চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক জুয়েলকে (২০) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শালনগর থেকে লোহাগড়াগামী মোটরসাইকেলটি হারুণ অর রশিদকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি