একনজরে
নান্দাইলে খুনমাছ ধরার জাল ছিঁড়ে ফেলা নিয়ে সৃষ্ট ঝগড়ার ঘণ্টা তিনেক পর প্রতিপক্ষের কিরিচের আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন রঞ্জু মিয়া (২৮) নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাত আটটার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছরুখি বাজারের এক চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত রঞ্জুর বাড়ি উপজেলার রাজাবাড়িয়া গ্রামে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিযাত্রা শুরু কুমিল্লায় মহান মুক্তিযুদ্ধে শহীদ তৎকালীন জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খানের নামে একটি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, চলতি বছরের ১৬ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদপত্র পাওয়ার পর থেকে এ ফাউন্ডেশন যাত্রা শুরু করে। এর মাধ্যমে কুমিল্লার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং ক্রীড়া, সংস্কৃতি, সাংবাদিকতা ও সমাজসেবায় অনন্য ভূমিকা পালনকারী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা এ ফাউন্ডেশনের জন্য অনুদান দিতে পারবেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাইয়াবা উদ্ধারবগুড়ায় গত মঙ্গলবার রাতে একটি মোটেলে অভিযান চালিয়ে পুলিশ ২৯৯টি ইয়াবা বড়িসহ জাফর আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদাপাড়া গ্রামের বাসিন্দা। বগুড়ায় এই প্রথম ইয়াবা পাওয়া গেল বলে পুলিশ দাবি করেছে। গ্রেপ্তার হওয়া জাফর জানান, প্রতি মাসে তিনি তিন-চারবার ইয়াবা সরবরাহ করতে বগুড়ায় আসেন। মিয়ানমারের আকিয়াব জেলার মন্ধুর থানার বাসিন্দা ইউছুব ও ইউনুছের কাছ থেকে তিনি এই বড়ি পান। সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াহিটস্ট্রোকে মৃত্যুকয়েক দিনের প্রচণ্ড গরমে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গৌরীবল্লভ গ্রামে এক খামারের ২০০ মুরগি মারা গেছে এবং শতাধিক মুরগি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে এসব মুরগির মৃত্যুর কারণ হিটস্ট্রোক বলে জানান। তিনি জানান, নন্দ দুলালের খামারে মুরগির জন্য প্রয়োজনীয় ঘর ও ফ্যানের ব্যবস্থা না থাকায় মুরগিগুলো এভাবে মারা গেছে। নন্দ দুলাল জানান, মুরগির মৃত্যুতে তাঁর ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিবিদ্যুৎ-সংকট নিরসনে...ফরিদপুরের মধুখালীতে বিদ্যুতের দাবিতে আবাসিক বিদ্যুৎ কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর রইসুন্নেসা বালিকা বিদ্যালয়সংলগ্ন বিদ্যুতের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, বিদ্যুৎ-সংকট নিরসনে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে—রাত আটটার পর দোকানপাট বন্ধ থাকবে, কলকারখানা বন্ধ করা হবে বিকেল পাঁচটার মধ্যে, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ রাখা, প্রতি বাড়িতে অপ্রয়োজনে লাইট বা ফ্যান না চালানো এবং দিনে ইজিবাইকে চার্জ না দেওয়া। ফরিদপুর অফিসগৃহবধূ নিহতখুলনা নগরের দৌলতপুর থানার মানিকতলায় ছুরিকাঘাতে মাহিনূর বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত ও তাঁর স্বামী নান্টু মোল্লা (৩৮) আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মানিকতলার সেনপাড়ায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন নান্টু মোল্লা অভিযোগ করেন, রাতে বাড়ি থেকে খেয়ে তাঁরা স্বামী-স্ত্রী বড় ভাইয়ের বাসায় শুতে যাচ্ছিলেন। পথে রেলক্রসিংয়ে প্রতিপক্ষ কামরুল ও তাঁর সহযোগী লিয়াকত তাঁর (নান্টু) মাথায় কোপ দেন। এ সময় মাহিনূরের পেটে ছুরিকাঘাত করেন তাঁরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহিনূরকে মৃত ঘোষণা করেন। খুলনা অফিস