একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রের মৃত্যুগাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী মাদ্রাসাছাত্র আমীর হামজা (১৪) গুরুতর আহত হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। সে উপজেলার ভাংনাহাটী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আতিকুল ইসলামের ছেলে। এ ছাড়া এ ঘটনায় একই গ্রামের কবির হোসেনের ছেলে মোটরসাইকেলের অপর আরোহী সাদেকুল ইসলাম (১২) আহত হয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিভাতা প্রদানগাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের উদ্যোগে ১০০ জন মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান। বক্তব্য দেন কামাল উদ্দিন সিকদার, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। কামাল উদ্দিন সিকদার প্রতি মাসে ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের এ টাকা দেবেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঅভিযানপ্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মাঝ নদীতে অপরিকল্পিতভাবে নোঙর ফেলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তিনটি নৌযানকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক সাইফুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিগ্রেপ্তার ২নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পেট্রল পাম্পের সামনে থেকে গত বুধবার ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আলবিদা হোসেন ও মো. আলমগীর। নারায়ণগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। নারায়ণগঞ্জ প্রতিনিধিজরিমানা আদায়পরীক্ষা ছাড়া পশু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গত বুধবার দুই ব্যক্তিকে জরিমানা করেছেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি সহিদ আলম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান ও জেলা পরিচ্ছন্নতা পরিদর্শক রামচন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ বাজারে অভিযান চালায়। এ সময় পরীক্ষা ছাড়া পশু জবাই করার দায়ে সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে শহরের মাসুমপুর এলাকার তিতাস সেমাই ফ্যাক্টরির মালিক মো. মামুন হোসেনকে ১১ হাজার টাকা জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জযৌন হয়রানির দায়ে... যৌন হয়রানির দায়ে রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম গতকাল বৃহস্পতিবার এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—নগরের তেরখাদিয়া এলাকার ইতরাত আলী আনোয়ার ওরফে সোহেল (২৫), ইমতিয়াজ আনোয়ার ওরফে সোহাগ (২০) ও ওয়ালি একরাম ওরফে আশিক (১৭)। সোহেলকে তিন মাসের এবং অপর দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকার এক তরুণীকে বিভিন্ন সময় মুঠোফোনে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিল। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী উদ্যোগ নেওয়া হবেসাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যে চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নের কাজ শুরু হবে এবং বন্ধ হওয়া বাংলাদেশ-ভারতের চিলাহাটি হলদিবাড়ী রেল-যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে আয়োজিত জেলা সদরের ১৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। নীলফামারী সদরের ইউএনও কাউসার নাসরিনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। নীলফামারী প্রতিনিধিসীমান্তে আটকঅবৈধভাবে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১০ বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন—আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের রেজাউল করিম, তাঁর ভাই রবিউল ইসলাম, পুরহিতপুর গ্রামের তৈয়বুর রহমান, বামনডাঙ্গা গ্রামের পঞ্চরাম সানা, তাঁর স্ত্রী সন্ধ্যা রানী সানা, ছেলে পবিত্র কুমার সানা, মেয়ে টুম্পা সানা, সাতক্ষীরা সদর উপজেলার গোলায়ালডাঙ্গা গ্রামের ঝর্ণা সরকার, একই গ্রামের তীলকা সরকার ও গোয়ালপোতা গ্রামের সুমিতা সরকার। সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহাজাহান আলী খান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাতিনজনের দণ্ডপটুয়াখালীর গলাচিপায় পৃথক দুটি ঘটনায় তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গলাচিপা হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গলাচিপার বাউরিয়া গ্রামের আবদুর রাজ্জাক (২০) ও দীপক কুমার নামে (২০) দুই তরুণের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে গলাচিপার কচুয়া গ্রামের মো. রফিক নামে (৩২) এক রিকশাচালককে ৫০০ গ্রাম গাঁজাসহ গত বুধবার বিকেলে গ্রেপ্তারের পর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিফেদি এখন আলীগঞ্জনড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ফেদি গ্রামটি ব্রিটিশ আমলের। সম্প্রতি এ গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আলীগঞ্জ। এলাকাবাসী ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় আলীগঞ্জ নামকরণের অনুমোদন দেয়। নাম পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করেন গ্রামের বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক কে এম হাদীউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হজরত আলী (রা.)-এর নামানুসারে গ্রামটির নামকরণ আলীগঞ্জ করা হয়েছে। নড়াইল প্রতিনিধি