একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভা গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলে ইউসুফ উচ্চবিদ্যালয়ের সদ্য প্রয়াত সহকারী প্রধান শিক্ষক নজিবুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসেদুল হকের সভাপতিত্বে ওই স্মরণসভায় স্মৃতিচারণা করেন জহিরুল ইসলাম, মো. ওমর ফারুক, নূরউর রহমান মাহমুদ, হাসান ইমাম মজুমদার, শহীদুল হক, আহসানুল কবীর, মুবিনুল ইসলাম চৌধুরী ও জহিরুল হক। নজিবুল হক ১ আগস্ট মারা যান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লালাশ উদ্ধার ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাশিগঞ্জ বাজারে আমগড়া নদীর পাশে কাকনীকোনা গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার সকালে মোতালেব মিয়া (৩২) নামের এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। মোতালেব উপজেলার তারাটি গ্রামের আখতার উদ্দিনের ছেলে। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিগ্রেপ্তারসখীপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলামের ছেলে নাজমুল হাসান ওরফে টয়নিককে (১৮) পুলিশ গতকাল শনিবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছে খেলনা পিস্তল ছিল। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিনেতা জখমবগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম কামাল সরকার (৩০) সন্ত্রাসী হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার বিকেলে সীমাবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শামিম কামাল সরকারের কাছে সীমাবাড়ীর বেলগাড়ী এলাকার রাজু খাঁসহ কয়েকজন কিছুদিন আগে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় গত শুক্রবার বিকেলে শামিম সীমাবাড়ী বাজার এলাকার জনতা ব্যাংকের কাছে গেলে কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত জখম করে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিস্কুল ফিডিংপাবনার বেড়া উপজেলায় গতকাল ‘স্কুল ফিডিং’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এ কার্যক্রমের আওতায় এখন থেকে স্কুল খোলা থাকাকালে বেড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্যাকেট করে পুষ্টিকর বিস্কুট দেওয়া হবে। কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মো. নাজিম উদ্দিন প্রমুখ। বেড়া (পাবনা) প্রতিনিধিপিঠা বিক্রির আড়ালে... র‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের একটি দল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন পোড়াভিটা এলাকায় হেরোইনসহ রাহিমা আক্তার (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন খান বলেন, র‌্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় রাহিমার পিঠার হাঁড়িতে পুরিয়া করে রাখা ১১ গ্রাম হেরোইনসহ তাঁকে গ্রেপ্তারের পর গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে। রাহিমা দীর্ঘদিন ধরে পিঠা বিক্রির আড়ালে হেরোইন বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিকিশোরের দণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারের কাছ থেকে গত বৃহস্পতিবার বিকেলে নূরুজ্জামান হাওলাদার (২০) নামে এক কিশোরকে চারটি কারেন্ট জালসহ আটক করে পুলিশ। সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের সামনে জালগুলো প্রথমে পুড়িয়ে ফেলা হয়। পরে রাতে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের বিচারক ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান নূরুজ্জামানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নূরুজ্জামানের বাড়ি ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। ফরিদপুর অফিস