একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন গ্রেপ্তারমৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুরবাজারে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ গত শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন আবুল হাসান মৌলা, রোকন মিয়া ও আবিদ মিয়া। শুক্রবার রাতে ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি দাশ ও সাবেক চেয়ারম্যান শামসুর নূর আহমদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মৌলভীবাজার প্রতিনিধিকবজি কর্তনসিলেটের গোয়াইনঘাটে এক যুবকের কবজি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার উপজেলার শনির গ্রামে ঘটনাটি ঘটে। আহত রুবেল ও তাঁর পরিবারের লোকজন জানান, পার্শ্ববর্তী কুরিখলা গ্রামের ফরিদ উদ্দিনের নেতৃত্বে এ সন্ত্রাসী হামলা হয়েছে। রুবেলের পরিবার এ ঘটনায় গোয়াইনঘাট থানায় প্রাথমিক অভিযোগ করেছে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিট্যাংকে পড়েরাজশাহী নগরের ছোট বনগ্রাম উত্তরপাড়া মহল্লায় গতকাল রোববার দুপুরে বাড়ির রিজার্ভ ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম স্বাধীন (৪)। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। জানা গেছে, বাড়ির বারান্দায় রিজার্ভ ট্যাংক রাখা ছিল। সবার চোখ এড়িয়ে স্বাধীন ট্যাংকের ভেতরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন স্বাধীনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্দেহ হলে তাঁরা পানির ট্যাংকে গিয়ে উঁকি দেন এবং সেখানেই শিশুটির মরদেহ পাওয়া যায়। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, গতকাল বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো সাধারণ ডায়েরি হয়নি। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বজ্রপাতে মৃত্যুপাবনার চাটমোহরে গত শুক্রবার সকালে বজ্রপাতে সাহেব আলী (৫৮) ও রওশন আলী (৭২) নামের দুজনের মত্যু হয়েছে। তাঁরা উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গাল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ দিন সকালে তাঁরা বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাটমোহর (পাবনা) প্রতিনিধিবৃদ্ধ নিহতগোপালগঞ্জ সদর উপজেলায় নছিমনের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার উলপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আবদুর রশিদ শেখ (১০২)। তাঁর বাড়ি সদর উপজেলার উলপুর আদর্শ গ্রামে। নিহত রশিদের ছেলে রিন্টু শেখ জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাসস্ট্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শনিবার রাতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন তাঁর বাবাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ প্রতিনিধিঅবস্থান ধর্মঘটবিদ্যুতের ঘাটতি ও মূল্য কমানো এবং রোজায় সেহির, ইফতার ও তারাবির সময় লোডশেডিং বন্ধের দাবিতে গত শনিবার সকাল ১০টায় নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন ভাষাসৈনিক সমির আহেমদ, অধ্যাপক জাফর ইমাম, সাবেক সাংসদ স ম বাবর আলী, আইনজীবী আবদুল্লাহ হোসেন, সৈয়দা রেহেনা ইসা, শেখ আশরাফুজ্জামান, রোজী রহমান, ফজলুর রহমান প্রমুখ। খুলনা অফিস