একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা নিয়ন্ত্রক ছাড়াই...কার্যক্রম শুরু হওয়ার দীর্ঘ চার বছর পরও পরীক্ষা নিয়ন্ত্রক ছাড়াই চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের পরীক্ষা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নিয়ে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং অর্থ ও হিসাব শাখার উপপরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, শিগগিরই পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ করা হবে। যোগ্য লোক না পাওয়ায় বিলম্ব হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাভাঙচুর ও মারধর তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর ও চালককে মারধর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মদিনা মার্কেট এলাকায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওরস মোবারকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামে হজরত শাহ পীর কল্লাহ শহীদ (রহ.)-এর সপ্তাহব্যাপী ওরস ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট রোববার রাত ১২টায় মাজার শরিফে বিশেষ মোনাজাত হবে। ওরসে উপস্থিত থাকার জন্য সব ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সন্ত্রাসী গ্রেপ্তারচট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে ঢাকার একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে গত রোববার দিবাগত রাতে মজিবুর রহমান ওরফে টিক্কা খান নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। টিক্কা খান ঢাকার অন্যতম সন্ত্রাসী দল গাংচিল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস, একটি ড্রাইভিং লাইসেন্স ও দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ঢাকার সাভার থানায় ওই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিছাত্রী নিখোঁজবগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রামের বাসিন্দা ও সান্তাহার শহীদ আহসানূল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী গত ৩০ জুলাই কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় ৩ আগস্ট ওই ছাত্রীর মা আদমদীঘি থানায় একটি জিডি করেছেন। ওই ছাত্রীর মা বলেন, তাঁর ধারণা, কোনো খারাপ চক্রের কবলে পড়েছে তাঁর মেয়ে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। আদমদীঘি থানার এএসআই গোফ্ফার জানান, মেয়েটিকে উদ্ধারের সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিযুবকের দণ্ডবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত মজনু মিয়া (২৩) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বাগড়া বসতি গ্রামে। গতকাল সোমবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান এই দণ্ড দেন। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দিতা সরকার জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনকালে ওই যুবককে আটক করে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারখুলনার রূপসা উপজেলার পাঁচানী গ্রামে একটি পুকুর থেকে পুলিশ গতকাল সোমবার সকাল নয়টায় হাত-পা বাঁধা অবস্থায় মাসুদ কাজী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের সিদ্দিক কাজীর ছেলে মাসুদ গত রোববার সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। গতকাল আহাম্মদ কাজীর একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাসুদের দেহ পড়ে থাকার খবর পেয়ে রূপসা থানার পুলিশ লাশ উদ্ধার করে। মাসুদের স্ত্রী ফাতেমা ইয়াসমিন বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদকে হত্যা করা হয়েছে। খুলনা অফিসশ্রমিকের মৃত্যুমাদারীপুর পৌরসভার চরখাগদী এলাকায় গত শনিবার রাতে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম তাপস বিশ্বাস (২৮)। তিনি কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাঁর চাচা অনিল বিশ্বাস জানান, মাদারীপুর পৌরসভার চরখাগদী এলাকার মফেজ তালুকদারের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর হাসপাতালে আনার পর চিকি ৎ সকেরা তাপসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি