একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্গীকার...সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করলেন কুমিল্লার নবনির্বাচিত ৩১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান তাঁদের শপথ পাঠ করান। মুরাদনগর উপজেলার ২২ জন, ব্রাহ্মণপাড়ার আট এবং বরুড়ার একজন চেয়ারম্যান এ শপথ নেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাপ্রকল্প প্রদর্শনী শুরুচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ১২০ জন শিক্ষার্থীর ৬০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে গতকাল প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থীর ১৫টি প্রকল্প প্রদর্শিত হয়। আজ বুধবার ৯০ জন শিক্ষার্থীর ৪৫টি প্রকল্প প্রদর্শিত হবে। গতকাল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক হযরত আলী, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বপন কুমার পালিত, সুলতান মোহাম্মদ ফারুখ, আবদুর রহমান, তারেকুল আলম, আবদুর রউফ প্রমুখ। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিফলদ বৃক্ষকুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাথমিক শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যয় মেটানোর জন্য বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার একশন এইড বাংলাদেশ ও এসকেএসের আয়োজনে ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিউলী বেগম। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিসন্ত্রাসী আটকপাবনার চাটমোহর থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মোজাহার আলী সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে। মোজাহার আলী চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। থানার ওসি হাবিবুল ইসলামের মতে, মোতাহার তাঁদের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতিসহ হাফডজন মামলা রয়েছে। চাটমোহর (পাবনা) প্রতিনিধিবাজেট ঘোষণানতুন কোনো কর ধার্য না করেই সিরাজগঞ্জ পৌরসভার ২০১১-১২ অর্থবছরের ৫০ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৯৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভার সম্মেলনকক্ষে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনিসুজ্জামান লিখিত বাজেট উপস্থাপন করেন। এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মো. মোকাদ্দেস আলী। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জযৌন হয়রানি পটুয়াখালীতে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত সানু হাওলাদারকে (৩৫) এক বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড এবং হেমায়েত ওরফে সেকান্দার বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের মুসলিমপাড়ায় ওই ছাত্রীর বাসায় ওই দুজন হয়রানির চেষ্টা চালান। পটুয়াখালী অফিসহিসাবে গরমিলবাগেরহাটে বিক্রি করা চিনির হিসাব দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত সিটি গ্রুপের পরিবেশক ‘সয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান সোমবার বিকেলে বাগেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন। সিয়াম এন্টারপ্রাইজ ২৩ জুলাই ২০০ বস্তা চিনি উত্তোলন করে বিক্রি করে। বাগেরহাট প্রতিনিধিশাড়ির আঁচলের‌্যাব-৮ রাজবাড়ীর একটি দল সোমবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে শাড়ির আঁচলে করে হেরোইন বিক্রিকালে পারভীন আক্তার (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার এএসআই ইলিয়াস খান জানান, পোড়াভিটা এলাকায় পারভীন শাড়ির আঁচলে করে পুরিয়া আকারে হেরোইন বিক্রি করছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি