একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবকের দণ্ডযৌন হয়রানির অভিযোগে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত আবদুস সবুর ওরফে সুমন (২৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সুমন উপজেলার দুবলাগাড়ী গ্রামের বাসিন্দা। ইউএনও মো. মনজুর আলমের আদালত মঙ্গলবার সন্ধ্যায় এই দণ্ড প্রদান করেন। পুলিশ জানায়, সুমন শহরের রামচন্দ্রপুরপাড়ার এক মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিশীর্ষ সন্ত্রাসীজয়পুরহাটের আক্কেলপুর থানার পুলিশ এলাকার শীর্ষ সন্ত্রাসী রানা ওরফে বাটকু রানাকে (২২) গ্রেপ্তার করেছে। আক্কেলপুর থানার ওসি মোখলেসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের রিয়াজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গত ৪ জুলাই দাবিকৃত চাঁদা কম দেওয়ায় লিটন মিয়া নামের এক ব্যবসায়ীকে রানা হাতুড়িপেটা করেন বলে অভিযোগ রয়েছে। ওসি জানান, রানা পুলিশের তালিকাভুক্ত এবং এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিমহাসড়ক অবরোধফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দারা গত মঙ্গলবার দুপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভসহ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। ৫ আগস্ট পশ্চিম খাবাসপুর এলাকার গণির দোকানের কাছে ওই এলাকার একমাত্র বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এলাকাবাসী অভিযোগ জানালে কর্তৃপক্ষ সেটি খুলে নিয়ে যায়। এরপর টানা চার দিনেও ট্রান্সফরমারটি আর লাগিয়ে দেয়নি বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কুদ্দুস মোল্লা জানান, বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে। সেটি সারতে আরও দু-তিন দিন লাগবে। ফরিদপুর অফিসগাছ চুরিভোলার মনপুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে প্রায় ৪০ বছর বয়সী একটি মেহগনিগাছ গত সোমবার রাতে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির আহম্মদ মিয়া একটি মামলা করেছেন। উপজেলা চেয়ারম্যান বলেন, মনপুরায় সৌন্দর্য বাড়িয়েছে বিভিন্ন ধরনের গাছ। কিন্তু এভাবে গাছ চুরি হতে থাকলে তা আতঙ্কের কথা। মনপুরা থানার কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, মনপুরার প্রতিটি করাতকলে তল্লাশি করা হয়েছে। সম্ভবত গাছটি পানির নিচে লুকিয়ে রাখা হয়েছে। ভোলা প্রতিনিধিবিস্কুট বিতরণসুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের গণমিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আউয়াল। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পীযূষ কান্তি মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, সহকারী প্রকল্প পরিচালক নাজনীন আক্তার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি কারাদণ্ডসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্যা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত তিন বখাটে যুবককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালেদুর রহমান এই রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীধরপাশা গ্রামের মুক্তার আলীর ছেলে স্বপন মিয়া (১৮), একই গ্রামের ছোরাব আলীর ছেলে আলীম উদ্দিন (১৯) ও নুরুল হকের ছেলে রাজিব মিয়া (১৮)। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি