একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদক প্রতিরোধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের উদ্যোগে অভিযান চালানো হয়। এ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আধা কেজি গাঁজা ও ৩০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এক ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তিন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিলাশ উদ্ধারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাইরকান্দা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার শান্তু মিয়া (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শান্তু মিয়া একই গ্রামের সলতু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ওই গ্রামের শান্তু মিয়া গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে পার্শ্ববর্তী বিদ্যাবল্লভ বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। এই অবস্থায় এলাকার লোকেরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি জঙ্গলে শান্তুর লাশ দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিবাহিনীপ্রধান গ্রেপ্তারজয়পুরহাটের আক্কেলপুরের শাহাদত বাহিনীর প্রধান শাহাদত হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় গত বুধবার আক্কেলপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি জেলার ক্ষেতলাল উপজেলার শশি গ্রামের বাসিন্দা ও একাধিক মামলার পলাতক আসামি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকলেছুর রহমান জানান, শাহাদত হোসেন ক্ষেতলাল, আক্কেলপুর ও আশপাশের এলাকায় তাঁর নিজের নামে বাহিনী গড়ে তোলে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় হত্যা, অপহরণসহ বেশ কয়েকটি মামলা আছে। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিপলাতক আসামি গ্রেপ্তারপাবনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ইউনুস সরদার নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি সদর উপজেলার মধ্যজামোয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৭ সালে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী জহুরা খাতুনকে হত্যা করেন ইউনুস। ওই ঘটনায় খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি হত্যা মামলা হয়। গত ১৮ জানুয়ারি আদালত স্ত্রী হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন। পাবনা অফিসট্রাকে ফেনসিডিলঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে মাছবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত দুইটার দিকে কাশিয়ানী থানার উপপরিদর্শক গোলাম ফারুক এ অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকের চালক নাদিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। গতকাল বৃহস্পতিবার নিলুফা বেগম নামের এক নারীর দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি যশোরের চাঁচড়ায়। গোপালগঞ্জ প্রতিনিধিপুলিশে সোপর্দবরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা মহল্লার মো. আলাউদ্দিন খান তাঁর মাদকাসক্ত ছেলে এরশাদ খানকে (২৬) গত বুধবার পুলিশে সোপর্দ করেছেন। নেশার টাকার জন্য এরশাদ প্রায়ই ঘরের আসবাব ভাঙচুরসহ বাবা-মাকে মারধর করতেন। এমনকি নেশার টাকা জোগাড় করতে তিনি অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়েন। অবশেষে বাবা আলাউদ্দিন বাধ্য হয়ে বুধবার বিকেলে পরিবারের অন্যদের সহায়তায় এরশাদকে ধরে গৌরনদী থানায় নিয়ে আসেন। পরে সেখান থেকে এরশাদকে জেলহাজতে পাঠানো হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি