একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের দণ্ডরংপুরের কাউনিয়া উপজেলায় মাদক সেবন ও যৌন হয়রানির দায়ে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা পারভীন গত বৃহস্পতিবার তাঁদের এ দণ্ড দেন। তাঁদের মধ্যে উপজেলার হলদিবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জামিউল ইসলামকে যৌন হয়রানি এবং সারাই কাজীপাড়া গ্রামের তালেব চৌকিদারের ছেলে দুদু মিয়া ও পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের আবদুর রউফের ছেলে সিরাজুল ইসলামকে মাদক সেবনের অপরাধে দণ্ড দেওয়া হয়। কাউনিয়া (রংপুর) প্রতিনিধিছিনতাইয়ের দায়ে...বগুড়ার শেরপুরে মোটরসাইকেল ছিনতাই করার দায়ে দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান গত বৃহস্পতিবার রাতে তাঁদের এ দণ্ড দেন। তাঁরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহাবুদ্দিন ওরফে জনি এবং একই গ্রামের মতিউর রহমান (৩৫)। গতকাল শুক্রবার সকালে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিচিত্রাঙ্কন প্রতিযোগিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নবপ্রজন্মের মনে জাগ্রত রাখার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর অংশ হিসেবে পটুয়াখালীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে জেলা শিল্পকলা একাডেমীর সদস্য স্বপন ব্যানার্জি, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক বাদল ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিসপলিথিন ধ্বংসগোপালগঞ্জে এক হাজার ৭৫০ পাউন্ড ওজনের নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার শহরের পৌর মহাশ্মশান এলাকায় এগুলো পোড়ানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সরওয়ার কামাল, সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ও র‌্যাবের কর্মকর্তা মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে শহরের আল-মুনসুর প্যাকেজিং সেন্টারের মালিক মো. মুনসুর আলীকে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। গোপালগঞ্জ প্রতিনিধিমাইকিংকুমিল্লা মহানগরের ১৪৭ কিলোমিটার সড়কের মধ্যে যেখানে নির্মাণসামগ্রী রাখা হয়েছে, তা দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। রমজান মাসে শহরের যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য ওই উদ্যোগ নেওয়া হয়। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার শহরে এ নিয়ে মাইকিং করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদের সঙ্গে কুমিল্লার সুধীজন ও গণমাধ্যামের কর্মীদের বৈঠকের পর ওই প্রচারণা চালানো হয়েছে বলে জানা গেছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাগ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের পদ্মনগর গ্রামে গতকাল শুক্রবার সকালে বিবদমান দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় পাঠানো হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জায়গা-জমির বিরোধ নিয়ে এ সংঘর্ষ ঘটেছে।  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি