একনজরে
চালক খুনশেরপুরে চালককে খুন করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার ডুবারচর পাইকার বাজার এলাকায় একটি পাটখেত থেকে গত শুক্রবার অটোরিকশাচালক রঞ্জু মিয়ার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার মুন্সিরচর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর প্রতিনিধিমালামাল জব্দব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের রাস্তা থেকে গতকাল শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে কাঠের ভুসির ভেতরে থাকা ভারতীয় মালামাল জব্দ করেছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিক্লাস হয়নিনোয়াখালীর চাটখিল মহিলা কলেজ তিন দিন ছুটির পর গতকাল শনিবার থেকে ক্লাস চলার ঘোষণা দিলেও শিক্ষক ধর্মঘট অব্যাহত থাকায় কোনো ক্লাস হয়নি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি‘চরমপন্থী’ গ্রেপ্তারপাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার ভোরে পুলিশ ধারালো অস্ত্রসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার হাটবাড়িয়া গ্রামের শাহীনুর রহমান (২৩), ভায়নাপাড়া গ্রামের মো. সুজন (২৮), গয়েশপুর গ্রামের লালন উদ্দিন (২৫) ও সুজন (২৮)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য। আতাইকুলা থানার এসআই জাহিদ হাসান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পাবনা অফিসগুরুতর আহতমুখোশধারী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তির নাম মাসুদ রানা। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন জানান, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সামপ্রদায়িক মৌলবাদী সংগঠন ছাত্রশিবিরের ক্যাডাররা এ হামলা চালাতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিয়ে পড়ানোয়...বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ে পড়িয়ে জেলে গেলেন ক্বারী নূরুল ইসলাম। এক মাস আগে মহিষকাটা গ্রামের এক সন্তানের জনক আ. রব মৃধার (২৫) সঙ্গে গোপনে বিয়েটি পড়িয়েছিলেন ওই ক্বারী। শুক্রবার রাতে সহকারী নুরুজ্জামানসহ নূরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, গতকাল শনিবার ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর থেকে গত শুক্রবার রাত নয়টার দিকে নাছির উদ্দিন নামে এক ব্যক্তির দোকান থেকে দেশি তৈরি একটি পাইপগান উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি সদর থানার চরলক্ষ্মীপুর গ্রামে। নাছির উদ্দিন বলেন, ‘কেউ ষড়যন্ত্র করে আমার দোকানে এটি রেখে গেছে।’ রাজবাড়ী সংবাদদাতাডিসেম্বরে পরীক্ষাখুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ্র সভাপতিত্বে ভর্তিসংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা অফিস