একনজরে
ঋণ বিতরণ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নয়জন প্রশিক্ষিত যুবকের মধ্যে এক লাখ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিচোরাই মোটরসাইকেলকুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত রোববার রৌমারী উপজেলার শান্তিরচর গ্রামের আবু সাঈদের (৪০) বাড়ি থেকে কুড়িগ্রামের সরদারপাড়া খলিলগঞ্জ গ্রামের খাইরুল ইসলাম (২৫) ও হরিশ্বর গ্রামের বুলু মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়। উলিপুর থানার এসআই ফরিদ জানান, গত ১০ জুন উলিপুর বাজারের ব্যবসায়ী এনামুল হোসেন সরদারের মোটরসাইকেলটি চুরি যায়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঅজ্ঞান পার্টিসিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাত ব্যক্তি সর্বস্ব হারিয়েছেন। গত রোববার ভোরে তাঁদের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কুষ্টিয়া, গাইবান্ধা ও বগুড়ার ওই সাত ব্যক্তি ঢাকা থেকে ট্রাক ও বাসে করে উত্তরাঞ্চলে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের কবলে পড়েন। তাঁদের মুঠোফোন ও টাকা-পয়সা খোয়া গেছে। তাঁরা সবাই দিনমজুর। তাঁদের প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঅশ্লীল অঙ্গভঙ্গিমেয়েশিশুর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শফিকুলের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের আদালত গত রোববার এ সাজা দেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার চণ্ডীজান গ্রামের ছয় বছর বয়সী এক শিশুর সঙ্গে শফিকুল এমন অশালীন আচরণ করেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিপাইপে আগুন!দৌলতদিয়া থেকে যানবাহন বোঝাই করে রোববার ভোরে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি কেরামত আলীর সাইলেন্সের পাইপে আগুন ধরে। পরে পাটুরিয়া ঘাটে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভির হোসেন জানান, পাইপে কার্বন জমে গিয়ে এ আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে। এ সময় ফেরির ছাদ থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিত্রাণের টিনকুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে একটি দোকানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ত্রাণের টিন জব্দ করেছে। এ সময় ওই দোকানের মালিক মহরম মণ্ডলকে (৫০) আটক করা হয়। গত রোববার বিকেলে এ অভিযান চালানো হয়। মহরম মণ্ডল সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। ডিবির এসআই নওশাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৬টি ত্রাণের টিনসহ মহরম মণ্ডলকে আটক করা হয়। কুষ্টিয়া অফিসআনসার ও ভিডিপিধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ বাস্তবায়নে আনসার ও ভিডিপির সদস্যদের করণীয় শীর্ষক এক কর্মশালা গত রোববার জাজিরায় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সোশ্যাল এইড ইন বাংলাদেশ উপজেলা সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা শুরুর আগে উপজেলা সদরে ধূমপানবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়। আবুল বাশার মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন ইউএনও ভিখারুদ্দৌলা চৌধুরী, শাহানাজ আক্তার প্রমুখ। শরীয়তপুর প্রতিনিধি