একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজির গাছ কর্তননারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াদ্দা গ্রামের নজরুল ইসলাম নামের এক চাষির সবজির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নজরুল গতকাল প্রথম আলোকে বলেন, তিনি তিন বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ করেন। গত মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা তাঁর প্রায় এক বিঘা জমির সবজির গাছ কেটে নিয়ে গেছে। তাঁর ধারণা, শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। নারায়ণগঞ্জ প্রতিনিধিআটক ১নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩০০ ইয়াবা বড়িসহ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার দুপুরে উপজেলার ক্যানটাকি টেক্সটাইল মিল লিমিটেডের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। র‌্যাব-১১-এর এক কর্মকর্তা বলেন, বেলা ১১টার দিকে একটি বাসের যাত্রী জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ওই ইয়াবা পাওয়া যায়। জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজারের সদর উপজেলার আলিরচান গ্রামে। তাঁকে পরে সোনারগাঁ থানায় সোপর্দ করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিনিহত ১সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে গতকাল বুধবার বেলা দুইটায় সড়ক দুর্ঘটনায় সত্তরোর্ধ এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা দুর্ঘটনার পরপরই প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিআটক ৩সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যদের পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী এবং জাল নোটসহ আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার র‌্যাবের বিশেষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছে। সিলেট প্রতিনিধি গ্রেপ্তারজামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিশু মিয়াকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজিব দিয়ার নয়াপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। গতকাল বুধবার মাদক ব্যবসায়ী বিশু মিয়াকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিবোমামেশিনলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ছয়টি বোমামেশিন জব্দ করেছেন। আদালতের উপস্থিতি টের পেয়ে মেশিন-মালিকেরা সটকে পড়েন। মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্ব পরিচালিত আদালত মেশিনগুলো জব্দ করে ইউএনও হারুন-অর-রশীদের কার্যালয়ে জমা দেন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম বলেন, ধরলা নদীতে অবৈধভাবে বোমামেশিন দিয়ে পাথর উত্তোলনের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি পা পিছলে...নদীর পাড়ের ঘাস কাটতে গিয়েছিলেন গাভির জন্য। কিন্তু গাভির মুখে সেই ঘাস তুলে দেওয়া হলো না মাহমুদা আক্তারের (৩৫)। পা পিছলে তলিয়ে যান নীলফামারীর সৈয়দপুর শহরের অদূরে খড়খড়িয়া নদীতে। প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায় তিন শিশুসন্তানের মা মাহমুদার। তাঁর স্বামী রাজমিস্ত্রি আনারুল ইসলাম (৪০) সৈয়দপুর শহরসংলগ্ন সোনাপুকুর এলাকার বাসিন্দা। তিনি জানান, মাহমুদা পা পিছলে নদীতে তলিয়ে পড়ে গিয়ে থাকতে পারে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিমানুষ বাঁচাওদক্ষিণাঞ্চলে পানিবন্দী গ্রামের ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ দাবিতে গতকাল বুধবার পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার উদ্যোগে শহীদ হাদিস পার্কের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কয়েক লাখ মানুষ পানিবন্দী, জনজীবন বিপর্যস্ত। কিন্তু সরকার নির্লিপ্ত। তাঁরা বেড়িবাঁধ সংস্কার, কপোতাক্ষ, বেতনা, মরীচাপা নদী খনন এবং খুলনার খালগুলোর অবমুক্তকরণ, ড্রেনেজব্যবস্থার উন্নতিকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাজহারুর হান্নান, কে এম নূরুল ইসলাম প্রমুখ। খুলনা অফিসওপেন হাউস ডেরাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ওপেন হাউস ডে গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গোলজার হোসেন, নূরুল ইসলাম মণ্ডল, আমজাদ হোসেন প্রমুখ। পুলিশ সুপার মো. রেজাউল করিম উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তাঁদের নানা সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি