একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের মুনসুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গত বুধবার রাতে ভালুকা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাঁঠালী গ্রামের মুনসুর মিয়া, পার্শ্ববর্তী খারুয়ালী গ্রামের আসাদ মিয়া ও গোয়ারী গ্রামের হায়দার আলী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়মনসিংহ অফিসপানিতে ডুবে মৃত্যুঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামে বন্যার পানিতে ডুবে আঙ্গুরী বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নাতনি শাহনাজ পারভীন জানান, আঙ্গুরী বেগম গত বুধবার ইফতার শেষে নিখোঁজ হন। সারা রাত খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের ধারণা, পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পা ফসকে তিনি পুকুরে পড়ে যান। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিবিড়ি আটকমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী সঞ্জরপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার ১০০ প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি আটক করেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে। কুলাউড়া থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম চৌধুরী বাদী হয়ে জড়িত দুই ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিবেড়েছে গুড়ের দামসিরাজগঞ্জের রায়গঞ্জে চিনির দামের সঙ্গে পাল্লা দিয়ে গুড়ের দামও বেড়েছে। উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, পাঙ্গাসী, সলঙ্গা বাজারে প্রতি ঢিমা (৭০০ গ্রাম) গুড় ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। কয়েক দিন আগেও এ গুড় ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতো। রোজা শুরু হওয়ার আগে দাম বেড়ে যাওয়ায় গ্রামের মানুষ চিনির পরিবর্তে গুড় খাওয়া শুরু করে। কিন্তু হিসাব করলে প্রতি কেজি গুড়ের দামও ৭৫ থেকে ৮০ টাকার কম নয়। কিন্তু ঢিমা (৭০০ গ্রাম) হিসাবে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ মনে করছে, গুড়ের দাম কম। দাম বাড়ায় গরিবেরা চিনি ও গুড় কিনতে পারছে না। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিপিটিয়ে হত্যাচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুবইল গ্রামের জুরান আলীর স্ত্রী মর্জিনা বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার প্রতিপক্ষের লোকজন জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বসতভিটার ভাগবাটোয়ারা নিয়ে প্রতিবেশী এফতাব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জুরান আলীর। এ ঘটনায় নিহতের স্বামী গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এফতাব আলীকে গ্রেপ্তার করেছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাল উদ্ধাররাজশাহীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাট্যালিয়নের সদস্যরা বুধবার খোলাবাজারের (ওএমএস) ১৫০ কেজি চাল উদ্ধার করেছেন। এ সময় তাঁরা ওই চাল রাখার অপরাধে দুজনকে আটক করেছেন। তাঁরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার মো. শাহজাহান (৩২) ও মো. হাসেম (৪০)। বুধবার রাতেই তাঁদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। ওই রাতেই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআদালতের অভিযানকুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে পাঁচটি হোটেলকে জরিমানা করেন। এর মধ্যে হোটেল খাওয়া-দাওয়া, নিউ হোটেল খাওয়া-দাওয়া, হোটেল শফিকে দুই হাজার টাকা করে এবং ডিলাক্সকে এক হাজার ও আল মামুন নামের হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদা আক্তার আদালত পরিচালনা করেন। কুষ্টিয়া অফিসক্ষতিগ্রস্তদের সহায়তাফরিদপুর সদর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বুধবার নর্থচ্যানেল ইউনিয়নের ১০টি ও আলীয়াবাদ ইউনিয়নের তিনটি পরিবারের মধ্যে পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়। নর্থচ্যানেল ইউনিয়নের মুনসরাবাদ গ্রাম ও আলীয়াবাদ ইউপি কার্যালয়ে এ অনুদান হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিসপলিথিন উদ্ধারমাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট বাজার এলাকার রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির উপাদান উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮-এর একটি দল বুধবার এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই কারখানার মালিক হোসেন হাওলাদারকে আটক করা হয়। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা মশিউর রহমান জানান, রাব্বী এন্টারপ্রাইজ একটি অননুমোদিত পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছ থেকে ওই কারখানার কর্তৃপক্ষ কোনো অনুমতিপত্র নেয়নি। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি