একনজরে
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত‘শিশু খুশি, গুড নেইবার্স খুশি’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুড নেইবার্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ঘুড়কায় সিরাজগঞ্জ প্রকল্প উন্নয়ন এলাকার কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় পতাকা ও গুড নেইবার্সের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গুড নেইবার্সের সুবিধাভোগী, বিভিন্ন পর্যায়ের নেতারা ও এলাকাবাসীর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। দুপুর বারোটায় গুড নেইবার্সের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হয়। সিরাজগঞ্জ প্রকল্প উন্নয়ন এলাকার ব্যবস্থাপক আনন্দ কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরামর্শক আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াকুব হোসেন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিকারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদক ব্যবসার দায়ে এক নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খালেআলমপুর গ্রামের রহিমা বেগম (৩৫), হাউসপুর গ্রামের আবদুল খালেক (৩৫) এবং তেলীপাড়া গ্রামের আবদুস সবুর (৪৮)। ইউএনও জানান, গাঁজা ও তরল মাদকসহ রহিমা বেগম ও আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আবদুস সবুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে কয়েক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।ৎ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জধর্ষণের প্রতিবাদবরিশাল নগরের ২৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ১৪ আগস্ট ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বরিশালের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বরিশাল অফিসঅস্ত্র ও গুলি উদ্ধারমাদারীপুর শহরসংলগ্ন পাঁচখোলা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে একটি শার্টারগান ও দুটি গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার পাঁচখোলা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় পাঁচখোলা গ্রামের হাবিবুর রহমান খানের পরিত্যক্ত রান্নাঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মাদারীপুর প্রতিনিধিমদসহ গ্রেপ্তার৩৯৪ বোতল বিদেশি মদ ও ট্রলারসহ দুজনকে গ্রেপ্তার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে মংলা-খুলনা মহাসড়কের গুনাইব্রিজের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে উদ্ধারকৃত মদসহ তাঁদের মংলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। মদের মধ্যে রয়েছে ৭০০ মিলিলিটারের গোল্ডেন হর্স (হুইস্কি) ১০৮ বোতল, ৬৮০ মিলিলিটারের এক্সসিলেন্ট ব্রান্ডি ৬৭ বোতল এবং বিয়ার জোরক ক্যান ৩৩০ মিলিলিটারের ২১৯টি বোতল। এসব মদ মিয়ানমার ও ভারতে তৈরি হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার আরজি মাকড়ডোন গ্রামের হাওলাদার আবুল হাসান ওরফে বাবুল (৪৭) এবং পিরোজপুরের স্বরূপকাঠির কামারকাঠি গ্রামের স্বাধীন দে (১৬)। বাগেরহাট প্রতিনিধিবিদ্যুৎবিহীন চার দিনসুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ ছিল না। কম্পিউটার ব্যবসায়ী জীবনানন্দ সূত্রধর বলেন, ‘চার দিন বিদ্যুৎ না থাকায় এক টাকাও রুজি করতে পারিনি। তবু কর্মচারীদের খাওয়াতে হচ্ছে।’ দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আইন উদ্দিন বলেন, বিদ্যুতের জন্য তাঁরা মিছিল করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। কোনো ফল হয়নি। উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিগ্রেপ্তার ৬জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গাঁজা ও জুয়ার আসরে পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ঘুঘুমারি থেকে গত বৃহস্পতিবার চারজনকে ও চরপাকেরদহ গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন—গোলাম রব্বানী, এনামুল হক, আবু সাইদ, হুদা প্রামাণিক ও আজিজল হক। এ ছাড়া একই রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামি মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিপোনা মাছ অবমুক্তমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে গতকাল শুক্রবার ৫২২ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশকান্তি চৌধুরী ধলই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ির পুকুরে গতকাল সকালে দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন। পরে উপজেলা কমপ্লেক্সের পুকুর, উপজেলার নির্বাচিত পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি