একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনসড়ক সংস্কার, যানজট ও জলাবদ্ধতা দূর করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে ওই কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, শ্রমিকনেতা মাহবুবুর রহমান, অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, শাহীনূর আক্তার, সজল বাড়ৈ, শওকত আলী প্রমুখ। পরে বাসদের নেতারা সিটি করপোরেশনের প্রশাসককে স্মারকলিপি দেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিজরিমানাফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স না থাকা এবং অদক্ষ চালক দিয়ে নৌযান চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে নারায়ণগঞ্জে ১৭টি বালুবাহী ট্রলারকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের মাতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে আদালত ওই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফিরোজ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দর ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম, উপপরিচালক আলমগীর কবির প্রমুখ। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দর ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিদুধ পর্যবেক্ষণসিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অবাধে নকল দুধ তৈরি করে সরবরাহ করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে পর্যবেক্ষণ অভিযান শুরু হয়। গত সোমবার জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে ১০টি নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য বিভাগ ঢাকায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন নাজিমুদ্দীন খান জানান, পরবর্তী সময়ে গ্রাম এলাকায় বিভিন্ন ঘোষদের বাড়িতে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করা হবে। এগুলো পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।বগুড়ায় কর্মশালাবগুড়ায় সাংবাদিকদের নিয়ে মানবাধিকার বিষয়ে এক কর্মশালা গতকাল মঙ্গলবার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই কর্মশালায় বগুড়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলির বিশ্লেষণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অনুসন্ধানী রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।সন্ত্রাসী আটক পাবনার চাটমোহর উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দেশি আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: উপজেলার মেঘারপাড়া গ্রামের হাবিব (৩২) ও আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের হাবিবুল্লাহ প্রামাণিক (৩০)। পুলিশ জানায়, ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর পালপাড়ায় নাশকতার জন্য একদল সন্ত্রাসীর অবস্থানের সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।গণসমাবেশ খুলনা-সাতক্ষীরা-যশোরের জলাবদ্ধ অংশকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বানভাসি সংহতি মঞ্চ ও পানি কমিটির ডাকে তিন জেলার পানিবন্দী বিপুলসংখ্যক অসহায় মানুষ এই সমাবেশে উপস্থিত হয়ে নদী বাঁচাও, মানুষ বাঁচাতে পানি সরাও, কপোতাক্ষসহ সব নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি তোলেন। সমাবেশে বক্তব্য দেন ফিরোজ আহমেদ, এস এম দাউদ আলী, শেখ আশরাফ-উজ জামান প্রমুখ। খুলনা অফিস।সাপের কামড়েসাপের কামড়ে মৃত্যু হয়েছে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার ট্রাকচালক আজাদ শেখের (২৪)। গত সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের গোলডাঙ্গিতে মাছ ধরার দুয়ারীতে একটি গোখরো সাপ আটকা পড়ে। দুয়ারীটি শহরের বেড়িবাঁধ এলাকার একটি পেট্রলপাম্পের কাছে আনা হলে আজাদ দুয়ারী থেকে সাপটি বের করতে গেলে সেটি তাঁর বাম হাতের তালুতে দংশন করে। ফরিদপুর অফিস।পিস্তল উদ্ধারকুষ্টিয়ায় অপহূত রবিউল আওয়াল (২৫) নামে এক নছিমন চালককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় অপহরণকারীরা একটি নাইনএমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি মুঠোফোন ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের গোয়েন্দা শাখার দুই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রসহ রবিউল আওয়ালকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে পান্টি থেকে অপহূত হন রবিউল। কুষ্টিয়া অফিস।