একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোটসহনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে এক হাজার টাকার ২০টি জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুই যুবকের নাম লিটন ও শামীম। এ সময় অপর তিনজন পালিয়ে যায়। অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল জানান, লিটনের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার কাকলাঘোড়া গ্রামে এবং শামীমের বাড়ি মাদারীপুর জেলার কানকান্দি থানার মিনালদি গ্রামে। নারায়ণগঞ্জ প্রতিনিধিগ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মানিক মিয়া নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার সাহেবনগর গ্রাম থেকে ৪০ বোতল ভারতীয় ও ৬০ বোতল দেশি মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুনুর রশিদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপ্রতারক গ্রেপ্তারডিবি পুলিশের সদস্য পরিচয়ে ঘুষ নেওয়ার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ীর শ্যামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলবাড়ী উপজেলায় ন্যাশনাল সার্ভিসের প্রথম ব্যাচের জননিরাপত্তা মডিউলের অধীনে কর্মরত। কাশিপুর বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ হিসেবে দুই হাজার ৫০০ টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিজেলে কারাগারেসুন্দরবনের খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরে ফেরার সময়ে বনকর্মীদের হাতে আটক হয়েছেন দুই জেলে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ‘রিপকর্ড’ নামের কীটনাশকের একটি শিশি, একটি নৌকা ও ২৫ কেজি চিংড়ি। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের ইসমাইলের ছিলা খাল থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন—নাসির হাওলাদার ও বারেক হাওলাদার। বাগেরহাট প্রতিনিধি