একনজরে
গ্রেপ্তার ১সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি গ্রামের সেই বৃদ্ধ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাতটায় মামলার প্রধান আসামি মোশাহিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মনোয়ারাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। রোববার সকালে উপজেলার ডৌবাড়ি গ্রামে প্রতিপক্ষ মোশাহিদ আলীর হাতে আবদুন নূর (৬৫) নামের এক বৃদ্ধ খুন হন। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিজরিমানারাজশাহীতে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে জরিমানা করেছেন। গতকাল সোমবার জিআরপি থানায় এই আদালত বসানো হয়। জিআরপি থানা সূত্রে জানা গেছে, নগরের শিরোইল মসজিদপাড়া এলাকার দোকানি মনিরুল আলম গত রোববার রাতে আগামী ৩ সেপ্টেম্বরের ধূমকেতু ট্রেনের তিনটি টিকিট আবদুল হান্নান নামের এক ব্যক্তির কাছে ৯০০ টাকায় বিক্রি করেন। এ সময় স্টেশনে কর্তব্যরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা তাঁকে আটক করে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করেন। গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরুল আলমকে তিন হাজার টাকা জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআলোচনা সভাউল্লাপাড়ায় ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার বেলা ১০টায় স্থানীয় গণমিলনায়তনে আয়োজন করা হয়। প্রথম আলো উল্লাপাড়া বন্ধুসভা এর আয়োজন করে। স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া বন্ধুসভার সভাপতি মমতাজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কবিতা ইসলাম, আবু সেলিম রেজা, রেজাউল করিম, বন্ধুসভার সংগঠক মাহমুদুল ইসলাম প্রমুখ। সভা শুরুর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্কুলপাড়ায় গত শনিবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহিদুল্লাহ (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রায়মহল গ্রামের শহিদুল্লাহ শনিবার রাত একটার দিকে স্থানীয় মসজিদে শবে কদরের নামাজ পড়ে স্কুলপাড়ায় নিজের মুদি দোকান খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তাঁর চিৎ কারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎ সাধীন অবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়। ঠাকুরগাঁও প্রতিনিধিপুকুরে ডুবে মৃত্যুলালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত গ্রামের একটি পুকুর থেকে লাকী মনি (৪) ও ইতি মনি (৪) নামের দুই শিশুর লাশ গত শনিবার বিকেল চারটায় এলাকাবাসী উদ্ধার করেছে। লাকী মনির বাবার নাম মজিবর রহমান এবং ইতি মনির বাবার নাম মোকতার আলী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টার দিকে লাকী ও ইতি তাদের পরিবারের সদস্যদের অজান্তে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। দুপুরের পরও তারা বাড়িতে ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। লালমনিরহাট প্রতিনিধিসড়ক অবরোধপানি নিষ্কাশন ও পর্যাপ্ত ত্রাণসামগ্রীর দাবিতে গত রোববার সকালে বানভাসি মানুষ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর চার রাস্তার মোড়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে। পানি কমিটি ও বানভাসি সংহতি মঞ্চের উদ্যোগে সকাল থেকে বিপুলসংখ্যক মানুষ চার রাস্তার মোড়ে সমবেত হতে থাকে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে। এ সময় তারা ‘পানি সরাও, নদী বাঁচাও’ স্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালে সমাবেশে পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বানভাসি সংহতি মঞ্চের সদস্য-সচিব শেখ আশরাফ উজ জামান, আওয়ামী লীগের নেতা শ্যামল সিংহ রায়, শেখ মোশারফ হোসেন, রেজাউল করিম, খালিদ হোসেন প্রমুখ। খুলনা অফিসজাল নোটসহ গ্রেপ্তারফরিদপুরের আলফাডাঙ্গায় ৩১ হাজার টাকা মূল্যের ৩১০টি জাল নোটসহ প্রতারক দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে। আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রোববার সন্ধ্যায় আলফাডাঙ্গা বাজারের মুরগির হাট এলাকা থেকে জাল টাকাসহ প্রতারক দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, হাদী এনামুল ও গোলাম কিবরিয়া। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বোয়ালমারী এলাকা থেকে প্রতারক দলের অপর সদস্য শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ টাকার ৩১০টি জাল নোট উদ্ধার করা হয়। তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। ফরিদপুর অফিসডাকাত গ্রেপ্তার শনিবার দিবাগত রাত দেড়টায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে রাজবাড়ীর পাংশার মৈশালার স্বর্ণগড়া মোড়ে ডাকাতির সময় জনসাধারণ ধাওয়া করে এক ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। ধৃত ডাকাতের নাম ফারুক হোসেন (২৩)। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) তরফদার হাবিবুর রহমান জানান, রাত দেড়টার দিকে একদল ডাকাত কুদ্দুস নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। তাঁর চিৎ কারে পার্শ্ববর্তী মসজিদ থেকে লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। তারা ফারুককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাজবাড়ী প্রতিনিধি আজ ঈদ!বরিশাল বিভাগে প্রায় দুই লাখ পরিবার আজ মঙ্গলবার ঈদ উদ্যাপন করবে। এরা সবাই চট্টগ্রামের কাঞ্চননগরের এলাহাবাদ সুফিয়া দরবার শরিফের মুরিদ। দরবার শরিফের শিক্ষক বশিরউদ্দিন ফারুক জানান, চাঁদ উঠুক আর না উঠুক, তাঁরা আজ ঈদ উদ্যাপন করবেন। বরিশালের তাজকাঠি মসজিদের ইমাম জালাল হোসাইন জানান, আজ বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল অফিস