একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইটাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন চলচ্চিত্র পরিচালক জাফর আল মামুন। ছিনতাইকারীর রডের আঘাতে গুরুতর আহত জাফর আল মামুন (৪০) ও তাঁর ভাই জাহাঙ্গীর আলমকে (৩৫) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাফর আল মামুন জানান, তাঁরা শুক্রবার সকালে ঢাকা থেকে সখীপুরের বেড়বাড়ি গ্রামের উদ্দেশে রওনা হয়ে নলুয়া এসে ভাড়া করা সিএনজিতে ওঠেন। সিএনজি বেড়বাড়ি বাজারের পশ্চিমে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা সিএনজির যাত্রীদের মারপিট করে এবং তাঁদের মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিশিশু নিহতমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকায় একটি মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি পার্শ্ববর্তী দিশারী আশ্রয়ণ প্রকল্পের ছনাই মিয়ার একমাত্র ছেলে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিগণডাকাতিহবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-নন্দনপুর সড়কে ঈদের আগের দিন রাতে দুই ঘণ্টাব্যাপী গণডাকাতি সংগঠিত হয়েছে। একদল মুখোশধারী ডাকাত সিএনজি অটোরিকশা ও রিকশা আটক করে যাত্রীদের মারধর করে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিসলঙ্গায় নিহত ২সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামীর নির্যাতনে স্ত্রী এবং দেয়ালচাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সলঙ্গা থানার কুমার গাইজানী গ্রামের ওহেদ আলী পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৪০) প্রায়ই নির্যাতন করতেন। এর জের ধরে গত সোমবার রাতে সেলিনাকে বেদম মারপিট করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে ওহেদ আলী পলাতক রয়েছেন। সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। এদিকে গত মঙ্গলবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ওলিদহ গ্রামের কৃষক আবদুল হাই (৪০) গরুকে ঘাস খাওয়ানোর সময় একই গ্রামের শাহাদত মাস্টারের বাড়ির দেয়াল ও লোহার ফটক ধসে তাঁর ওপর পড়লে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপূর্বশত্রুতাগোপালগঞ্জের মুকসুদপুরে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কাওসার খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত নয়জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশি তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সানোয়ার হোসেন জানান, গত বুধবার ঈদের জামাতের আগে ওই গ্রামে আবেদ আলী খাঁ ও নুরু শেখের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গোপালগঞ্জ প্রতিনিধিশিশুবন্ধনশিশুশ্রম বন্ধ, শিশু নির্যাতন ও শিশুর প্রতি যৌন সহিংসতা বন্ধ এবং সংঘটিত শিশু ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সুবিধাবঞ্চিত শিশুরা হাতে হাত ধরে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। শিশু ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখে তারা। গত মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরের হাসপাতাল রোডে অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরা এতে অংশ নেয়। শিশুবন্ধনে শিশুরা বলে, বরিশালে শিশু নির্যাতন ও ধর্ষণের অনেক ঘটনা ঘটলেও দোষী ব্যক্তিদের কোনো শাস্তি হচ্ছে না। এমনকি মামলা হলে ধর্ষণের শিকার পরিবারকে উল্টো হুমকি দেওয়া হয়। দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় এর মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। বরিশাল অফিসতরুণীর মৃত্যুরাজবাড়ীতে গত বুধবার দুপুর ১২টায় পুকুরে গোসল করতে নেমে সাহিদা (২৫) নামে এক তরুণী মারা গেছেন। তিনি সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের ইসমাইল হোসেন ব্যাপারীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিনে রান্নাবান্নার কাজ শেষে বাড়িসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন সাহিদা। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরে তাঁর লাশ ভাসতে দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। রাজবাড়ী সংবাদদাতা