একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েদির মৃত্যুপাবনা জেলা কারাগারের কয়েদি মো. মজনু প্রামাণিক (৪০) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামে। জেল সুপার এনামুল হক জানান, মৃত মজনু হেরোইনসেবী ছিলেন। একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হওয়ার পর গত ২৪ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার সন্ধ্যায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা অফিসছয় চোর গ্রেপ্তারদিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মোটরসাইকেল ছিনতাই ও চোর চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে উপজেলার হিলি চার মাথা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের সেলিম উদ্দীন (২৮), মুন্সিপাড়ার মোয়াজ্জেম হোসেন (২৫), চণ্ডীপুরের রুবেল (২২), হীরামতী সিনেমা হল এলাকার আবদুল খালেক (৪৫) এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম শালুয়া গ্রামের আজিজুর রহমান (২০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরা গ্রামের ছাইদুল ইসলাম চাঁদ (৩০)। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিশিক্ষকদের সম্মাননাপটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন নেক্সাস-৯৩-এর উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০১১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে। ১ সেপ্টেম্বর গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। সংগঠনের সভাপতি সাইমুন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলম। বক্তব্য দেন মু. মোসলেম আলম, মো. সুলতান আহমেদ, মো. আবুল কালাম আজাদ, মো. শামীম মিয়া প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিতরুণের মৃত্যুবাগেরহাট শহরের খারদ্বার এলাকায় জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন শেখ (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার বকসী জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গাছের কাটা একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে তা সরাতে গেলে আল আমিন বিদ্যুতায়িত হন। মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। বাগেরহাট প্রতিনিধি