একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছাদের জয়কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের তালা প্রতীকের প্রার্থী মো. আছাদ আলী দুই হাজার ৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের খোরশেদ আলম পেয়েছেন দুই হাজার ১৭৯ ভোট। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবারই ওই নির্বাচন হয়। সীমানাবিরোধ নিয়ে আইনি জটিলতা থাকায় ওই নির্বাচন তিন দফা স্থগিত ছিল। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাযাবজ্জীবনহবিগঞ্জের বাহুবল উপজেলার কাইতগাঁও গ্রামের কিশোরী মায়ারুননেছার (১৮) ওপর এসিড নিক্ষেপের অপরাধে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহাবুব-উল-হক চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ রায় দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—কাইতগাঁও গ্রামের কাইয়ুম, হারিছ মিয়া, আউলি মিয়া ও আলকাছ মিয়া। হবিগঞ্জ প্রতিনিধিপিপিকে অব্যাহতিপাবনার সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। চিঠি সূত্রে জানা যায়, বেলায়েত আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী ও আসামিপক্ষের অনুকূল কার্যকলাপের অভিযোগ রয়েছে। মো. মোস্তাফিজুর রহমানসহ ২৬ জনের স্বাক্ষরিত এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে এই আদেশ দেওয়া হয়। সে সঙ্গে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।  পাবনা অফিসসেই দিন নেইতালের আর সেই দিন নেই। তালের সঙ্গে সংশ্লিষ্ট অন্য জিনিসপত্রের দাম বেশি হওয়ায় তালের রসসহ বিভিন্ন পিঠা খাওয়ার অভ্যাস ভুলতে বসেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষ। ভাদ্র মাসে তাল পাকছে ঠিকই, কিন্তু তালের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্মের মানুষ। বর্তমানে প্রতিটি তাল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। কিন্তু দুধ, চিনি, গুড় ও নারিকেলের দাম বেশি। গৃহবধূ মরিয়ম পারভীন বলেন, ‘তালের রস খাওয়া ছেড়েই দিয়েছি। তাল দিয়ে পিঠাপুলি তৈরির চলনও কমে গেছে।’  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিজরিমানা আদায়শহরের যত্রতত্র গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে ফরিদপুরে সাত মাংস বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের আলীপুর, গোয়ালচামট, অনাথের মোড়, তেঁতুলতলা, গুহলক্ষ্মীপুর ও টেপাখোলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। তিনি বলেন, মাংস বিক্রির কাজে ব্যবহূত অস্থায়ী দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান স্থাপন করে মাংস বিক্রি চলছিল।  ফরিদপুর অফিসদোকানে চুরিমাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বন্দরের বিপ্লব সূত্রধরের প্রদীপ জুয়েলার্সে বৃহস্পতিবার গভীর রাতে চুরি হয়েছে। চোরচক্র ঘরের চালের টিন কেটে দুই ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা, ১০ হাজার টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, খবর পেয়ে তাঁরা দোকান পরিদর্শন করেছেন। চুরির আলামত পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি