একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানানিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে টাঙ্গাইলে চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম জানান, গতকাল শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে শহরের ছয়আনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।টাঙ্গাইল অফিসপানি নেইজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন খাবার পানির ব্যবস্থা নেই। হাসপাতালের একমাত্র তারা পাম্পটি ৩ সেপ্টেম্বর নষ্ট হওয়ার পর তা মেরামত করা হয়নি। ফলে রোগীর স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানি আনতে হচ্ছে। হাসপাতালে থাকা একজন রোগীর স্বজন বলেন, ‘আমাকে এ বয়সে নিচে থেকে দোতলায় পানি নিয়ে আসতে হচ্ছে।’ ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জি এম সাহা বলেন, পাম্পটি দু-এক দিনের মধ্যে মেরামত করা হবে। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঈদ পুনর্মিলনীবরগুনা পৌরসভার উদ্যোগে গত শুক্রবার সকালে পৌর নাগরিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহরের বিশিষ্ট নাগরিকসহ সহস্রাধিক পৌর নাগরিক অনুষ্ঠানে অংশ নিয়ে শহরকে আধুনিকায়ন ও নাগরিকসুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র শাহাদত হোসেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরার পাশাপাশি নতুন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা