একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনকিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা একীভুক্ত শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে নয় দফা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।্রপরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি অস্ত্রসহ গ্রেপ্তার ৬মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলার আরীনগর ইউনিয়নের সুনছড়া পাহাড়ি এলাকায় গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১১ জন সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎ সা দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: মকবুল হোসেন, ইব্রাহিম, সেলিম মিয়া, আবুল কালাম, কামরুল ইসলাম ও বাবুল মিয়া। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিএক্স-রে যন্ত্র নষ্টসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি চার বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, জোট সরকারের আমলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে যন্ত্র দেওয়া হয়। দীর্ঘদিন যন্ত্রটি বাক্সবন্দী থাকলেও রেডিওগ্রাফার পদে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লোক নিয়োগ দেওয়া হয়। তিনি আসার পর বাক্স খুলে যন্ত্রটি চালু করতে গিয়ে দেখেন, এটি নষ্ট। প্রায় চার বছর ধরে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবরের বাবার দণ্ডসাতক্ষীরার আশাশুনি সদরের বড় দুর্গাপুর গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর (১০) সঙ্গে বাঁকড়া গ্রামের শোয়েদ মোড়লের ছেলে খাজা মোড়লের (২০) গত রোববার রাতে বিয়ের প্রস্তুতি চলছিল। প্রতিবেশীরা আশাশুনির ইউএনও গিয়াস উদ্দীনকে গোপনে বিষয়টি জানান। বিয়ের আগমুহূর্তে ইউএনও মেয়ের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন গা ঢাকা দেয়। ইউএনও বিয়ে ভেঙে দিয়ে বরের বাবা শোয়েদ মোড়লকে এক হাজার টাকা জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা