একনজরে
আলোচনা সভা‘আইনের সংস্পর্শে আসা শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেন। পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলি, সাবেক পুলিশ সুপার কংসধর তরফদার প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি।শ্রমিকের মৃত্যুনারায়ণগঞ্জের সীমানাসংলগ্ন মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় গতকাল মঙ্গলবার শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় ভবনের ওপর থেকে নিচে পড়ে বাবুল মিয়া (২৮) নামের নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বাবুলের বাড়ি চাঁদপুরের মোহনপুরের এখলাশপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নিহতের লাশ শহরের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকি ৎ সক তোফাজ্জল হোসেন তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে প্রতিষ্ঠানের শ্রমিকেরা তাঁর লাশ কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যান। নারায়ণগঞ্জ প্রতিনিধি নদীতে ডুবে মৃত্যুজামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীতে ডুবে গতকাল মঙ্গলবার আট বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকার সোহরাব আলীর ছেলে কবির হোসেন খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী ঝিনাই নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎ সক তাকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিগৃহবধূর ঝুলন্ত লাশময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনামখালী গ্রামে দোলেনা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দোলেনার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুনামখালী গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী দোলেনার দুটি সন্তান রয়েছে। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি