একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফনের প্রশিক্ষণআজকাল মানুষ মারা গেলে গোসল করানোর লোক খুঁজে পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কুমিল্লা শহরের দিগম্বরীতলার সৈয়দ সিরাজুল ইসলাম প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। তিনি মুসলিম মহিলা মাইয়্যাতের গোসল, কাফন ও দাফনের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। গতকাল দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মাসির আহমেদ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।চক্ষু চিকিৎসাকুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুর গণকেন্দ্র পাঠাগার ও ব্র্যাকের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী বিনা মূল্যে এক চক্ষু চিকিৎসাশিবির হয়। শিমপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই চক্ষু চিকিৎসাশিবিরের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নারীনেত্রী ও বিশিষ্ট চিকিৎসক যোবায়দা হান্নান। পাঠাগারের সভাপতি অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল কুমিল্লার সহযোগিতায় ওই কার্যক্রম হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।তারিখ ঘোষণাকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার স্থগিত হওয়া ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে: বাগমারা উত্তর ও দক্ষিণ, ভুলইন উত্তর ও দক্ষিণ এবং বেলঘর উত্তর ও দক্ষিণ। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, আইনি জটিলতার কারণে ওই ছয়টি ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। এখন নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমাও নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।ছয় মাসের দণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা বাজার এলাকা থেকে গতকাল বুধবার সকালে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম আদালত বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে উল্লিখিত রায় প্রদান করেন। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাশুড়িয়া গ্রামের ঈমান আলী শেখ ও বগুড়ার ধুনট উপজেলার দাশেরচর গ্রামের গোলাম হোসেন। পুলিশ তাঁদের সিরাজগঞ্জ জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিছাত্রের কারাদণ্ডনীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় একই কলেজের ছাত্র নুরন্নবীকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেনের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। অভিযোগমতে, জলঢাকার খেড়কাটি গ্রামের ওই কলেজছাত্রীকে হয়রানি করে আসছিলের শিমুলবাড়ী গ্রামের নুরন্নবী। ওই ছাত্রী বিষয়টি ইউএনওকে জানায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে নুরন্নবীকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। নীলফামারী প্রতিনিধি১৩ জনের দণ্ডআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুরের চর নাসিরপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন দাঙ্গা-হাঙ্গামা বাধিয়ে এলাকার শান্তি বিনষ্ট করার অভিযোগে এ সাজা দেন। ১৩ জনের মধ্যে আটজনকে এক মাস ও অন্যদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই ওই ইউনিয়নের দুব্বারটেক ও বালিয়াহাটি গ্রামের বাসিন্দা। ফরিদপুর অফিসকারিগর আটকযশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের একটি মাছের খামার থেকে মঙ্গলবার পাবন নামের বোমা তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকায়। এ সময় তাঁর কাছ থেকে ১৩টি বোমা, পাঁচটি চায়নিজ কুড়াল, তিনটি হাসুনি, দুটি গাছি দা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই তোফায়েল আহম্মেদ জানান, পাঁচ-ছয়জন ওই খামারে বসে বোমা তৈরি করছিলেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান। যশোর অফিসসেলাই মেশিননড়াইলের লোহাগড়ায় ব্র্যাকের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার লক্ষ্মীপাশা ব্র্যাক কার্যালয়ে এসব বিতরণ করা হয়। এ সময় ব্র্যাকের কর্মকর্তা গোলজার রহমান, কৃষ্ণপদ মণ্ডল, পল্লী সমাজ সমিতির সভাপতি জামেলা বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা তমিজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান ও ইকরাম হোসেন উপস্থিত ছিলেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি