একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করের নোটিশকুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের শিক্ষকদের আয়কর দেওয়ার নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। কলেজের ৩৩ জন শিক্ষকের মধ্যে বর্তমানে ১১ জন আয়করের আওতায় এসেছেন। কলেজ অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম বলেন, আয়কর দিয়ে দেশ গঠনে শিক্ষিত সচেতন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওই নোটিশ দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবাঁশ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের বিশেষ অভিযানে তিন হাজার চোরাই মুলিবাঁশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা-বাগানের কয়েকটি স্থান থেকে গতকাল শনিবার এসব বাঁশ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সংরক্ষিত বন থেকে মূল্যবান এসব বাঁশ কেটে পাচারের জন্য জমা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিলাশ উদ্ধারকিশোরগঞ্জে আজিম উদ্দিন (৪৯) নামের এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের একটি রাস্তার পাশের জমি থেকে গত শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ছয়না গ্রামের বাসিন্দা দিনমজুর আজিম উদ্দিন গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। মৃতদেহের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জলাশ উদ্ধারজিআরপি পুলিশ শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌওতা গ্রামের কাছে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজন মাছ ধরতে গেলে পানিতে অর্ধডুবন্ত লাশটি দেখতে পায়। লাশের পরনে জিনসের প্যান্ট ও চেক শার্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি ইউডি মামলা করেছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিইয়াবাসহ গ্রেপ্তার ৪সিরাজগঞ্জে ইয়াবার ৩৪২টি বড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাটের র‌্যাব-৫-এর একটি দল গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের স্টেশন রোডের জুয়েল গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর খলিফাপাড়া মহল্লার রাশেদুল হাসান তালুকদার (৪০), তাঁর সহোদর রিপন তালুকদার (৩৬), একই মহল্লার আনোয়ার হোসেন (৩২) ও সলঙ্গা থানার চরিয়াশিকা গ্রামের আবদুল মজিদ (৩৫)। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমন্দিরে চুরিগত শুক্রবার সকালে দিনাজপুর শহরের গণেশতলার গণেশ মন্দির থেকে সাত ভরি ওজনের সোনার বিগ্রহ মূর্তি, রুপার সিংহাসনসহ সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মন্দিরের পূজারি রামবালক ঝাঁ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার সকাল আটটার দিকে পূজা চলাকালে অজ্ঞাতনামা এক যুবক মন্দিরে আসে। পূজা শেষে পূজারি রামবালক ঝাঁ মন্দিরসংলগ্ন বাসায় গিয়ে কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন, ওই যুবক ও মালামাল নেই। দিনাজপুর অফিসকার্যক্রম শুরুস্থানীয় দাতাদের সহায়তায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া একটায় জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন শিশুদের হাতে দুপুরের খাবার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্যের কোঠায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক তন্দ্রা হালদার বলেন, ‘জনপ্রতি গড়ে ১০ টাকা খরচ হবে। আমরা স্থানীয় দাতাদের মাধ্যমে আগামী চার মাস এই কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছি।’ গোপালগঞ্জ প্রতিনিধিবৃত্তি প্রদানভোলার চরফ্যাশন উপজেলার ৩০০ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষিত করার লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হল মিলনায়তনে বৃত্তি প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চরফ্যাশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ। প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সাংসদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা প্রতিনিধিবল বিতরণফরিদপুরের বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্লাব, বিদ্যালয় ও সংগঠনের মধ্যে ১২৪টি ফুটবল বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ফরিদপুর শাখা। গতকাল শনিবার সকালে ফরিদপুরের নিজস্ব কার্যালয়ে বলগুলো হস্তান্তর করেন ব্যাংকের ডিএমডি মির্জা মোহাম্মদ রফিকুর রহমান। এতে ফরিদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান খান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) মো. মোসলেমউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসানুল হক, সাবেক সাধারণ সম্পাদক মেজবাউল হক প্রমুখ বক্তব্য দেন। ফরিদপুর অফিস