একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজাসহ গ্রেপ্তার গাজীপুরের টঙ্গীর খৈরতৈল এলাকা থেকে গতকাল রোববার সুরুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে পঞ্চগড়ের পাবনা ডেইরি ফার্ম এলাকার মরহুম ফজু মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিবিশ্বকর্মা পূজাবিশ্বকর্মা পূজা দিবস ছিল গতকাল রোববার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য ত্রিপুরায় সারম্ভরে পালিত হয় এই পূজা। এ উপলক্ষে পরিবহন, কলকারখানা, নির্মাণ, শিল্প, কলা ইত্যাদিতে ছুটি চলছে। পরিবহন ও বন্দর শ্রমিকেরা ছুটিতে থাকার কারণে গতকাল সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিও বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা (এলসিও) সুভাষ চন্দ্র কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমাদকসেবীদের জেলবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গতকাল রোববার মিঠু (২৯) নামের এক মাদকসেবীকে পুলিশ শহরের হাসপাতাল এলাকা থেকে মাদক সেবনের সময় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান মিঠুকে এক বছরের কারাদণ্ড দেন। অন্যদিকে শনিবার দুপুরে একই আদালত আদমদীঘির কুসম্বী গ্রামের আজাদুল ইসলামকে (৩৫) মাদক সেবন ও বিক্রির দায়ে দুই মাসের কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মোটরসাইকেল চুরিদুপচাঁচিয়া উপজেলা সদরের নিউ মার্কেটে শনিবার সন্ধ্যায় এক দোকানির মোটরসাইকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ‘মা কসমেটিক্স’ দোকানের মালিক ইউনুছ আলী জানান, তিনি মোটরসাইকেলটি তাঁর দোকানের সামনের গলিতে রেখেছিলেন। কে বা কারা তালা খুলে মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ব্যাপারে ওই রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে শিলু হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সাহেবপুর গ্রামের খতিব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিলু শনিবার সন্ধ্যায় মোচাইনগর গ্রামে শ্বশুরবাড়িতে যচ্ছিলেন। পথিমধ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি গ্রামের একটি দোকানে আশ্রয় নেন। সন্ধ্যা সাতটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই শিলু নিহত হন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মিড ডে মিল রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে চরধুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে মিড ডে মিল উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সদর থানার মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ কাজী কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক প্রমুখ। রাজবাড়ী সংবাদদাতা