একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিল-সমাবেশবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার শহরের কালেক্টরেট ভবনের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। সুনামগঞ্জ অফিসগ্রাম আদালতইকো সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. মাহাবুবার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উপজেলা সুপারভাইজার সেলিনা আক্তার, মাসুদ রানা প্রমুখ। পীরগাছা (রংপুর) প্রতিনিধিনৌকা আটকপূর্ব সুন্দরবনের দুধমারা খালে গতকাল সোমবার সকালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় নয় দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় চার বোতল কীটনাশক ও কীটনাশক মিশ্রিত মাছসহ দুর্বৃত্তদের ব্যবহূত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের মংলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন জানান, কীটনাশক দিয়ে মাছ ধরা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। মংলা (বাগেরহাট) প্রতিনিধি