একনজরে
ট্রেনে কাটা পড়ে টঙ্গী রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে গতকাল মঙ্গলবার সকালে লাফিয়ে নামতে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দেহ টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিস্কুলছাত্র গ্রেপ্তারওয়েবসাইটে এক ছাত্রীর আপত্তিকর ভিডিওচিত্র প্রচারের অভিযোগে গত সোমবার রাতে জাফর উল্লাহ (১৫) নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাফর গাজীপুরের শ্রীপুর মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর কলা শাখার ছাত্র। জাফরের খালা গোলাপী বেগম বলেন, তাঁর কোনো বন্ধু ইন্টারনেটে ভিডিওচিত্র দিয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে তার কোনো দোষ নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা একটি মামলা করেছেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিস্মারকলিপি সর্বজনীন শারদীয় দুর্গাপূজার সময় ৩১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার ঘোষিত তারিখ পরিবর্তন করে পুনর্নির্ধারণ করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহের চারটি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও ছাত্রসংগঠনসহ ৩১তম বিসিএসের পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার নেতারা ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার মাধ্যমে এ স্মারকলিপিটি দিয়েছেন। ময়মনসিংহ অফিসবৃদ্ধ খুনব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার চাপুইর গ্রামে গতকাল মঙ্গলবার বাড়ির সীমানা নিয়ে বিরোধে সারু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। পুলিশ জানায়, সারুর সঙ্গে প্রতিবেশী খলিল মিয়া, দারু মিয়া ও ইলিয়াছ মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল প্রতিপক্ষের লোকজন সারুকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিদুজনের কারাদণ্ডরংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সাত বোতল ফেনসিডিল, তিন লিটার চোলাই মদ, প্রায় এক কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পৌরসভার মাস্টারপাড়া গ্রামের সুলতান ভান্ডারী (৬০) ও রংপুর কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামের ছাব্বির হোসেনকে (২২) ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বলেন, অভিযান অব্যাহত থাকবে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিমতবিনিময়কুড়িগ্রামের উলিপুরে উপজেলা মিলনায়তনে বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান। গতকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মানসম্মত শিক্ষা বিস্তার, সরকারি প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সংস্কৃতির অনুশীলন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ নিরোধ, ইভ টিজিং তথা নারী নির্যাতন প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিমরা পদ্মায় পোনারাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকার মরা পদ্মা নদীতে ছাড়া হয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা। এ সময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিশিক্ষা উপকরণফরিদপুরে ৪২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। বক্তব্য দেন এডিডির তামজিদা জান্নাতি। অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীকে বই, ১৫ জনকে স্কুলব্যাগ, পাঁচজনকে ক্যালকুলেটর, পাঁচজনকে জ্যামিতি বক্স ও দুজন শিক্ষার্থীকে হুইলচেয়ার দেওয়া হয়। ফরিদপুর অফিস